‘করোনা আক্রান্ত খালেদা জিয়াকে মুক্তি দিন, 
রাজনীতি

‘করোনা আক্রান্ত খালেদা জিয়াকে মুক্তি দিন, 

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

মঙ্গলবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা এ আহ্বান।

বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, করোনায় আক্রান্ত দেশনেত্রী খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দেওয়ার এখন যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। যেহেতু তিনি করোনায় আক্রান্ত সেহেতু তার ওপর থেকে সব শর্ত প্রত্যাহার করা উচিত। যাতে তিনি তার ইচ্ছেমতো চিকিৎসা গ্রহণ করতে পারেন।

তারা বলেন, সরকার রাজনৈতিকভাবে বিরোধী দলগুলোকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিরোধী নেতাকর্মীদের দমন-পীড়ন অব্যাহত রেখেছে। আসলে সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে দমন-পীড়নের মাধ্যমে তাদের অবৈধ শাসনকাল দীর্ঘায়িত করার অপচেষ্টায় লিপ্ত।

নেতারা বলেন, সরকারের সীমাহীন উদাসীনতা, ব্যর্থতা ও সমন্বয়হীনতার কারণে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে।

বুধবার (১৪ এপ্রিল) থেকে যে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে তাতে দিন আনে দিন খায়, নিম্নআয়ের মানুষ ও সব পেশার শ্রমিকদের ভাতা দেওয়ার দাবি জানান তারা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা