রাজনীতি

দেশে এখন সবাই আওয়ামী লীগ: নানক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশে এখন সবাই আওয়ামী লীগার। নব্যদের ভিড়ে দুর্দিনের কর্মীরা দলের ভেতরে এখন কোণঠাসা।

দলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে এসব কথা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সেই থেকে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় রয়েছে দলটি। টানা মেয়াদকালে দেশের অভূতপূর্ব উন্নয়ন হলেও দলে ভিড় বেড়েছে হাইব্রিডসহ অনুপ্রবেশকারীদের।

অকপটেই এই সত্য স্বীকার করলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। দুর্দিনে তাদের চরিত্রও তুলে ধরলেন তিনি। নানক বলেন, তারা যেমন সুযোগ নিয়ে দলে আসে, আবার সুযোগ পেলে চলে যায়। নানা সময় অনুপ্রবেশকারীদের বহিষ্কারের কথা বলা হলেও এখনো বাস্তবায়ন হচ্ছে না বলে জানান নানক।

দলের কিছু প্রভাবশালী ব্যক্তিগত স্বার্থে এইসব বহিরাগতদের দলে ঢুকিয়েছেন বলে অভিমত নানকের। এসব ক্ষেত্রে অনেক মন্ত্রী-এমপিরাও দলীয় প্রধানের নির্দেশ মানছেন না। পরবর্তী কাযনির্বাহী কমিটির সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত আসার কথাও জানান দলের এই প্রেসিডিয়াম সদস্য।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা