রাজনীতি

বাইশ বছর পর আজ কৃষক দলের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ বাইশ বছর পর বিএনপির অংগ সংগঠন জাতীয়তবাদী কৃষক দলের জাতীয় সম্মলন হচ্ছে আজ।

শুক্রবার (১২ মার্চ) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯৮ সালের ১৬ মে সবশেষ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মেলন হয়েছিল। কিন্তু রাজনৈতিক নানা চড়াৎ-উৎরাই পেরিয়ে বিএনপির অন্যতম এই অঙ্গ সংগঠনটি গত দুই দশকেরও বেশি সময় ধরে কাউন্সিল করতে পারেনি।

এই সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব পাচ্ছে সংগঠনটি।

এ উপলক্ষে নাট্যমঞ্চ ও এর আশপাশের এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন টানানো হয়েছে।

গোটা এলাকা ব্যাপকভাবে সজ্জিত করা হয়েছে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে নতুন করে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পথে পথে উড়ছে লাল-সবুজের প্রিয় পতাকা।

সম্মেলনের প্রস্তুতি ঘিরে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে মঞ্চ পরিদর্শন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্যসচিব কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

১৯৯৮ সালের ১৬ মে সবশেষ কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর গত প্রায় ২২ বছরেও বিএনপির অন্যতম বৃহৎ অঙ্গসংগঠনটির সম্মেলন হয়নি।

১৯৮০ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় জাতীয়তাবাদী কৃষক দল। সেসময় তৎকালীন বিচারপতি আবদুস সাত্তারকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়।

এরপর বিএনপির সাবেক মহাসচিব (পরে বহিষ্কৃত) আবদুল মান্নান ভূঁইয়াকে সভাপতি করে ১৯৯২ সালে কৃষক দলের কমিটি গঠন করা হয়। তখন শামসুজ্জামান দুদুকে সাধারণ সম্পাদক করা হয়।

১৯৯৮ সালের ১৬ মে সবশেষ কৃষক দলের জাতীয় কাউন্সিলে মাহবুবুল আলম তারাকে সভাপতি ও শামসুজ্জামান দুদুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর ১০ বছর সভাপতির দায়িত্ব পালন করে ২০০৮ সালে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগে যোগ দেন তারা।

এরপর সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মজিবুর রহমান মোল্লা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। ২০০৮ সালের আগস্ট মাসে তিনি মারা গেলে সংগঠনের দ্বিতীয় সহ-সভাপতি ও সেই সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।

মির্জা ফখরুলও টানা প্রায় ১০ বছর দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ফখরুল বিএনপির মহাসচিব হলে তিনি কৃষক দলের পদ থেকে সরে দাঁড়ান। এরপর থেকে কৃষক দলের সভাপতির পদ শূন্য রয়েছে। তবে দুই যুগেরও বেশি সময় কৃষকদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা শামসুজ্জামান দুদু বর্তমানে সংগঠনটির আহ্বায়কেরও দায়িত্বে রয়েছেন। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা