রাজনীতি
আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ৫ এপ্রিল

ইউপিতে ভোট ১১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে দেশজুড়ে ১১ পৌরসভা ও ৩৭১ ইউনিয়ন পরিষদের ভোট ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনী ডামাডোল শুরু হয়েছে। এ প্রেক্ষিতে দলীয় প্রার্থী নিশ্চিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে দল থেকে।

বৃহস্পতিবার (৪ মার্চ) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ বিষয়ে গণমাধ্যমকে জানান, আগামী ৫ থেকে ১০ মার্চ বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে। সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা দিতে হবে।

দপ্তর সূত্রে আরও জানা যায়,পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা,উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ স্বাক্ষরিত সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীগণ মনোনয়ন ফরম ক্রয় করতে পারবেন। যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

তফসিল অনুযায়ী, ১৮ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ। এসব ইউনিয়নের ৩০টিতে ভোট ইভিএমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা যায়, দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। সর্বশেষ ২০১৬ সালের ২২ মার্চ থেকে জুনের মধ্যে ছয় ধাপে ইউপি ভোট হয়। তখন গোলযোগ-সহিংসতার মধ্যে ২০১৬ সালে ইউপি নির্বাচনে ৭৬.৬৬% ভোট পড়েছিল চেয়ারম্যান পদে। ২২০ ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন একক প্রার্থীরা। কাজী রকিবউদ্দিন আহমদ নেতৃত্বাধীন কমিশনের সবশেষ ইউপি নির্বাচনে ছয় ধাপে ভোটের দিন অন্তত ৩৫ জন লোকের প্রাণহানি ঘটে। দলভিত্তিক ওই ইউপি নির্বাচনে নিবন্ধিত ৩০টি দল অংশ নেয়।

যেসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ভোট : পটুয়াখালীর দুমকী উপজেলার পাংগাশিয়া, আংগারিয়া, মুরাদিয়া। বাউফল উপজেলার ধুলিয়া, কেশবপুর, বগা, মদনপুর, নাজিরপুর, চন্দ্রদ্বীপ। দশমিনা উপজেলায় আলীপুর, বহরমপুর, বাঁশবাড়িয়া। গলাচিপা উপজেলায় আমখলা, গোলখালী, চিকনিকান্দি ও রতনদী তালতলী। রংপুর জেলার পীরগাছা উপজেলার কল্যাণী। বগুড়ার দুপচাচিয়ার তালোড়। খুলনা কয়রার আমাদি, বাগালী, মহেশ্বরীপুর, মহারাজপুর, কয়রা, উত্তর বেকাশী ও দক্ষিণ বেদকাশী। দাকোপের পানখালী, দাকোপ, লাউডোব, কৈলাশগঞ্জ, সুতারখালী, কামারখোলা, তিলডাঙ্গা, বাজুয়া ও বানিশান্তা। বটিয়াঘাটার গংগারামপুর। দিঘলিয়ার গাজীরহাট, বারাকপুর, দিললিয়া, সেনহাটা, আড়ংঘাটা, যোগীপুল। বাগেরহাট ফকিরহাটের বেতাগা, লখপুর, পিলজংগ, ফকিরহাট, বাহিরদিয়ামানসা, নলধা মৌভোগ, শুভদিয়া। মোল্লাহাটের উদয়পুর, চুনখোলা, কোদালিয়া, আটজুড়ি। চিতলমারীর বড়বাড়ীয়া, হিজলা, শিবপুর, চিতলমারী চরবানিয়ারী। কচুয়ার গজালিয়া, ধোপাখালী, মঘিয়া, কচুয়া, গোপালপুর, রাড়ীপাড়া, বাধাল। রামপালের গৌরম্ভা, বাইনতলা, হুড়কা, মল্লিকের বেড়, বাঁশতলী। মোংলার চাঁদপাই, বুড়িরডাংগা, চিলা, মিঠাখালী, সোনাইলতলা, সুন্দরবন। মোরেলগঞ্জের পঞ্চকরন, দৈবজ্ঞহাটী, চিংড়াখালী, হোগলাপাশা, বনগ্রাম, বলইবুনিয়া, হোগলাবুনিয়া, বহরবুনিয়া, নিশানবাড়ীয়া, মারেলগঞ্জ, খাউলিয়া। শরণখোলার ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা, সাউথখালী। সাতক্ষীরা কলারোয়ার কয়লা, হেলাতলা ও যুগীখালী। তালার ধানদিয়া, তেঁতুলিয়া, তালা, ইসলামকাটি, মাগুরা, খেসরা, জালালপুর ও খলিলনগর। বরিশাল সদরের কাশিপুর, চরবাড়িয়া, জাগুয়া, টংগীবাড়ীয়া। বাকেরগঞ্জের চরাদি, দাড়িয়াল, দুধল, ফরিদপুর, কবাই, নলুয়া, কলসকাঠি, গারুড়িয়া, ভরপাশা, রঙ্গাশ্রী ও পাদ্রীশিবপুর। উজিরপুরের সাতলা, জল্লা, গুটরা, শোলক, বোরোকোঠা। মুলাদীর নাজিরপুর, সফিপুর, গাছুয়া, চরকালেখা, মুলাদী, কাজিরচর। মেহেন্দিগঞ্জের মেহেন্দিগঞ্জ, ভাষানচর। বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর, কেদারপুর, দেহেরগতি, মাধবপাশা। গৌরনদীর বাটাজোড়, সরিকল। হিজলার হরিনাথপুর, মেমানিয়া, গুয়াবাড়িয়া, বড়জালিয়া। বানারীপাড়ার বিশারকান্দি, ইলুহার, চাখার, সালিয়াবাকপুর, বাইশারি, বানারীপাড়া, উদয়কাঠি। বরগুনা সদরের বরদরখালী, গৌরিচন্না, ফুলঝুড়ি, কেওড়াবুনিয়া, আয়লাপাতাকাটা, বুড়িচর, চলুয়া, বরগুনা, নলটোনা। আমতলীর গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, হলদিয়া, চাওড়া, আরপাঙ্গাশিয়া। বেতাগীর বিবিচিনি, বেতাগী, হোসনাবাদ, মোকামিয়া। বামনার বুকাবুনিয়া, বামনা, রামনা, ডৌয়াতলা। পাথরঘাটার কালমেঘা, কাঁকচিড়া, কাঁঠালতলী।

পিরোজপুরের ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া, নদমুলা-শিয়ালকাঠী, তেলিখালী, ধাওয়া ও গৌরিপুর। ইন্দুরকানীর বালিপাড়া। কাউখালীর আমড়াজুড়ি, কাউখালী সদর। সদরের কদমতলা, কলাখালী, টোনা, শারিকতলা। মঠবাড়িয়ার তুষখালী, মিরুখালী, বেতমোর রাজপাড়া, আমড়াগাছিয়া, সাপলেজা, হলতাগুলিশাখালী। নেছারাবাদের আটঘর কুড়িয়ানা, বলদিয়া, গুয়ারেখা, দৈহারী, সোহাগদল, সারেংকাঠী, সুটিয়াকাঠী, স্বরুপকাঠী। নাজিরপুরের মাটিভাংগা, মালিখালী, নাজিরপুর, সেখমাটিয়া।
ঝালকাঠি সদরের গাবরামচন্দ্রপুর, বিনয়কাঠী, নবগ্রাম, কীর্তিপাশা, বাসন্ডা, গাবখানধানসিড়ি, শেখেরহাট, নথুল্লাবাদ। নলছিটির ভৈরবপাশা, মগড়, কুলকাঠি, কুশঙ্গল, নাচনমহল, রানপাশা, সুবিদপুর, সিদ্ধকাঠি, দপদপিয়া, মোল্লারহাট। রাজাপুরের সাতুরিয়া, শুক্রগড়, রাজাপুর, গালুয়া, বড়ইয়া, মঠবাড়ী। কাঠালিয়ার চেচরীরামপুর, পাটিখালঘাটা, আমুয়া, কাঠালিয়া, শৌলজালিয়া, আওরাবুনিয়া।

ভোলা বোরহানউদ্দিনের গঙ্গাপুর, সাচরা। তজুমদ্দিনের চাঁদপুর, চাচরা, সম্ভুপুর। চরফ্যাশনের চরমাদ্রাজ, চরকলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর, জাহানপুর। মনপুরার হাজিরহাট, উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া। নরসিংদী পলাশের গজারিয়া, ডাংগা। গাজীপুরের কালীগঞ্জের নাগরী, তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুসাদী, জামালপুর, মোক্তারপুর।

মাদারীপুর শিবপুরের শিবচর, পাঁচ্চর, মাদবরেরচর, কুতুবপুর, কাদিরপুর, দ্বিতীয়খন্ড, ভান্ডারীকান্দি, বাঁশকান্দি, বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিণ, নিলখী, শিরুয়াইল, দত্তপাড়া। সুনামগঞ্জ ছাতকের ভাতগাও, নোয়ারাই, সিংচাপইড়। চাঁদপুর হাইমচরের আলগী দুর্গাপুর উত্তর, নীল কমল, হাইমচর। লক্ষ্নীপুর রামগতির চর বাদাম, চর পোড়াগাছা, চর রমিজ, চর গাজি। কমলনগরের চর ফলকন, হাজিরহাট, তোরাবগঞ্জ। নোয়াখালী সুবর্ণচরের চরবাটা, চরক্লার্ক, চরওয়াপদা, চর আমানউল্যাহ, পূর্বচরবাটা, মোহাম্মদপুর। কোম্পানীগঞ্জের মুছাপুর, চরহাজারী। হাতিয়ার চর ঈশ্বর, চরকিং, তমরদ্দি, সোনাদিয়া, বুড়িরচর, জাহাজমারা, নিঝুমদ্বীপ।
চট্টগ্রাম সন্দ্বীপের বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্ল্যা, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধরা, হারামিয়া, দীর্ঘাপাড়। কক্সসবাজার মহেশখালীর ধলঘাটা, হোয়ানক, মাতারবাড়ী, কুতুবজোম। কুতুবদিয়ার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণধুরং, কৈয়ারবিল, লেমশীখালী, উত্তরধুরুং। টেকনাফের হ্নীলা, সাবরাং, সেন্টমার্টিন, টেকনাফ ও হোয়াইক্যং।

যে ৯ পৌরসভায় ভোট : পৌরসভাগুলো হলো- ঝালকাঠি, লাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগজী, কবিরহাট, মহেশখালী, সেতাবগঞ্জ ও দেবীগঞ্জ। এসব পৌরসভাতেও ইভিএমে ভোটগ্রহণ হবে।

সান নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা