রাজনীতি

‘আন্দোলনের মাধ্যমে সরকারকে সরাতে হবে’

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার অবৈধ। তাই এ সরকার টিকে থাকার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনসহ গণবিরোধী আইন করছে। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই অবৈধ সরকারকে সরাতে হবে। রাষ্ট্রীয় মদদে কারাগারে লেখক মুশতাক আহমেদকে হত্যা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

বৃহস্পতিবার (০৪ মার্চ) ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর এবং নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার সম্পূর্ণ একটি অবৈধ সরকার, অনির্বাচিত সরকার। তাদের জোর করে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে এবং টিকে থাকার জন্য এ ধরনের সম্পূর্ণ গণবিরোধী আইন তৈরি করেছে। যে আইনের মাধ্যমে জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে।

তিনি বলেন, লেখক মোশতাক আহমেদকে ডিজিটাল সিকিউরিটি আইনে অন্যায়ভাবে গ্রেফতার কারাগারে আটক রেখে হত্যা করা হয়েছে।

আমরা প্রথমেই বলেছি, রাষ্ট্রীয় মদদে এই হত্যাকাণ্ড হয়েছে। আমরা সেদিনই বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছি। ডিজিটাল সিকিউরিটি আইনে প্রায় ৭০০ মানুষকে গ্রেফতার করা হয়েছে। শুধুমাত্র সরকারের সমালোচনা করে কার্টুন বা লেখার কারণে ৭ বছরের মেয়ে থেকে শুরু করে গৃহবধূকে ও গ্রেপ্তার করা হয়েছে। সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে হয়েছে আমাদের।

বিএনপি মহাসচিব বলেন, এই সমাবেশ থেকে ডিজিটাল সিকিউরিটি আইনে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দাবি করছি। আমাদের যে সকল যুবদল, ছাত্রদলের রাজনৈতিক নেতাকর্মীকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দাবি করছি। গত ২৮ তারিখে এখানে সমাবেশে পুলিশি হামলা চালিয়ে আমাদের যেসব নেতাকর্মীকে গ্রেফতার করেছে এবং অমানবিক নির্যাতন করছে তাদের অবিলম্বে মুক্তি দাবি করছি।

ফখরুল আরও বলেন, এই সরকারকে সরাতে হবে এ কারণে যে, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, এই সরকারের কোনও বৈধতা নেই। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন হবে।

তিনি বলেন, এ সরকার সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখেছেন খুলনা রাজশাহীতে বাস বন্ধ করে দিয়ে সমাবেশ বন্ধ করার চেষ্টা করেছে, বরিশালেও একই কায়দায় তারা বন্ধ করেছে। কিন্তু তারা বন্ধ করতে পারেনি জনগণের উত্তাল তরঙ্গ। আমাদের সমাবেশ সফল করেছে জনগণ।

ফখরুল বলেন, মিথ্যা মামলায় আমাদের নেত্রী খালেদা জিয়াকে আটক করা হয়েছে। খালেদা জিয়াকে মুক্তি দিন, তারেক রহমানসহ যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়েছে। ওই সাজা প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে দেয়া গায়েবি মামলা প্রত্যাহার করতে হবে এবং অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আসুন সকল রাজনৈতিক দল আমরা একসাথে প্রতিবাদ করে দাঁড়াই। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করতে চাই। এই সরকারকে আবারও বলছি, অবিলম্বে পদত্যাগ করে নির্বাচন দিন।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা