রাজনীতি

গণতন্ত্র সাদা কাফনে বন্দি: ববি

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, গণতন্ত্র আজ সাদা কাফনে বন্দি। আমরা কারা অভ্যন্তরে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবী জানাচ্ছি এবং অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করছি৷

তিনি বলেন, প্রশাসন এবং আজ্ঞাবহ ইসির সহায়তায় ব্যালটের মাধ্যমে নীরব বিপ্লব ঘটিয়ে সরকার পরিবর্তনের সুযোগকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আওয়ামী মাফিয়াতন্ত্র।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে কারা অভ্যন্তরে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে এবং বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা লেখক মুশতাকের জামিন আবেদন বারবার নামঞ্জুর করার মাধ্যমেই প্রমাণিত হয় এই আইন ঠিক কতটা নিবর্তনমূলক। একদিকে গণমাধ্যমের উপর সরকারের অঘোষিত কঠোর সেন্সরশিপ, অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতাকে মারাত্মকভাবে কুক্ষিগত করে ফেলেছে।

তিনি বলেন, ভারত বিরোধী লেখালেখির কারণে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের হাতে জীবন দিতে হয়েছে। প্রতিবাদী হবার কারণে আলোকচিত্রী শহিদুল্লাহকে কারা নির্যাতনের শিকার হতে হয়েছে। দেশের আলেম সমাজ হোক, মানবাধিকার কর্মী বা কবি-সাহিত্যিক অথবা সাধারণ শিক্ষার্থী হোক, সরকারের বিরাগভাজন হলেই নেমে আসছে নির্যাতনের খড়গ।

‘দেশের সংবিধানের ৩৯ ধারা আজ শুধুই কাগুজে কথা’ উল্লেখ করে তিনি বলেন, সরকারের মন চাচ্ছে তো বীর মুক্তিযোদ্ধার পদক বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে, আবার ইচ্ছে হচ্ছে তো গোপনে আত্মগোপনে থাকা ভয়ঙ্কর অপরাধীদের সাজা মওকুফ করে দিচ্ছে।

প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন এনডিএম'র যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক এ্যাড. দেলোয়ার হোসেন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন। এছাড়াও এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

সাননিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা