রাজনীতি

৩১ পৌরসভার নির্বাচন কাল :  প্রস্তুত ইসি

নিজস্ব প্রতিবেদক : পঞ্চম ধাপের পৌর নির্বাচন কাল রোববার। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ৩০ পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিতত হবে। এদিকে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

আগের মতো মেয়র পদে দলীয় প্রতীকে কয়েকটি দল অংশ নিলেও বরাবরের মতই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নৌকা ও ধানের শীষের প্রার্থীদের মধ্যে।

পঞ্চম ধাপের নির্বাচনে কোন প্রকার সহিংসতা যেন না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আগের ৪ ধাপের চেয়ে এবার আরও ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা করছেন ইসি কর্মকর্তা।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, “পঞ্চম ধাপের সব পৌরসভায় প্রার্থীরা প্রচার শেষ করেছেন; ইতোমধ্যে সংশ্লিষ্ট সব পৌরসভায় মক ভোটিংও সম্পন্ন হয়েছে। রোববার ভোটের জন্য সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।”

করোনা মহামারীর মধ্যে এ নির্বাচনে সব কেন্দ্রে যাতে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ হয়, সেজন্যও ব্যবস্থা নেওয়ার কথা বলেন এ কর্মকর্তা।

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আশা করি, এ ধাপে কোনও ধরনের অভিযোগ ও সহিংসতার মতো ঘটনা ঘটবে না। পরিস্থিতি বিবেচনায় কোনও কোনও জায়গায় তুলনামূলক বেশি সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।”

ইসির জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, এ ধাপে মেয়র পদে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন ১০০ জন প্রার্থী। আর সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৩১৮ জন লড়ছেন। ৩০ পৌরসভায় ভোটার রয়েছেন ১৪ লাখের বেশি।

পৌরভোটে যাতে সহিংসতা না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, “আমরা মিটিংয়ের মাধ্যমে বিভিন্ন ডিরেকশন দিয়েছি। রিটার্নিং অফিসার, ডিসি এবং ওসিদের সঙ্গে কথা বলছি। সতর্ক করেছি যাতে তারা হার্ড লাইনে থাকেন। এসব ব্যাপারে আমরা কঠোর অবস্থানে থাকার কথা বলেছি।”

করোনা মহামারীর মধ্যে এবার ৬ ধাপে পৌরসভা নির্বাচন করছে কমিশন। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। এরপর ১৬ জানুয়ারি, ৩০ জানুয়ারি এবং ১৪ ফেব্রুয়ারি পরের ৩ ধাপের ভোট হয়।

রোববার ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের ভোট শেষে ১১ এপ্রিল ষষ্ঠ ধাপে ৯টি পৌরসভায় ভোট হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা