রাজনীতি

‘বসন্তের কোকিলরা দুঃসময় আসলে দলে থাকবে না'

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা দুঃসময়ে আওয়ামী লীগের সঙ্গে ছিল, যারা ত্যাগ করেছে তাদের মূল্যায়ন করতে হবে। বসন্তের কোকিলরা আবার দুঃসময় এলে তারা কিন্তু দলে (আওয়ামী লীগ) থাকবে না।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে অবস্থিত হোটেল ইম্পেরিয়ালের কনভেনশন হলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লাগের সাধারণ সম্পাদক বলেন, আজকের বর্ধিত সভার পর আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্রের ৩৫ (১) ধারা অনুযায়ী সব ইউনিটের কমিটি গঠনের কাজ শেষ করতে হবে। ইউনিট কমিটি গঠন শেষ হলে ৩৫ (২) ধারা অনুযায়ী পরবর্তী তিন মাসের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।

তিনি বলেন, সব ওয়ার্ডের সম্মেলন শেষ হলে পরবর্তী তিন মাসের মধ্যে থানা আওয়ামী লীগের সম্মেলন শেষ করতে হবে। আমি এ ব্যাপারে মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছি। কেউ এই নির্দেশনা পালনে ব্যর্থ হলে তাকে দায় নিতে হবে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করা হলে কাউকে ছাড় দেয়া হবে না জানিয়ে কাদের বলেন, দলের আগামী কার্যনির্বাহী সংসদের সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত হয়ে সরকারকে হটিয়ে পুতুল সরকার বসানোর আন্তর্জাতিক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন। এ অপতৎপরতার বিরুদ্ধে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দিনব্যাপী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফী। সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সভা পরিচালনা করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা