রাজনীতি

‘দেশের পলিসি নিয়ন্ত্রণ করে মহল্লার সন্ত্রাসীরা’

নিজস্ব প্রতিনিধি : দেশে একদলীয় সরকার প্রবর্তন করা হয়েছে দাবি করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, ‘গত ১৩ বছর ধরে দেশে গণতন্ত্র নেই। মাফিয়ারা এখন দেশ নিয়ন্ত্রণ করছে। দেশের বিভিন্ন পাড়া-মহল্লায় যারা সন্ত্রাসী ছিল, তারা নাকি এখন দেশের পলিসি নিয়ন্ত্রণ করে।’

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে এসে আজকে স্বাধীনতার ‘স্ব’- ও বাংলাদেশে নেই। মূল যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে, সেখানে ক্ষমতার মালিক হবে জনগণ, সেটিই আজ নেই। জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারে না। আমি জনগণকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের চেতনাকে জাগ্রত করুন। স্বাধীনতার এই ৫০ বছর পরে এসে আপনারা স্বাধীনতাকে কিভাবে রক্ষা করতে হয়, সেটি দেখিয়ে দিন। স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন। সেই রক্ষা করার পথও আপনারা খুঁজে বের করবেন।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম, মাহবুব উদ্দিন খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা