রাজনীতি

‘খালেদার প্যারোল বৃদ্ধির আবেদন পরিবার থেকেই করতে হবে’

মাহমুদুল আলম: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বিচারিক আদালতে কারাদণ্ডপ্রাপ্ত হন। দণ্ড ঘোষণার পর ওইদিনই তাকে কারাগারে নেয়া হয়। সেদিন থেকে হিসাব করে তিন বছর অতিক্রম হচ্ছে রোববার (৭ ফেব্রুয়ারি)। এরপর দেশে করোনা প্রাদুর্ভাবের শুরুতে গত বছরের ২৫ মার্চ থেকে শর্তসাপেক্ষে মুক্তি নিয়ে বাসায় আছেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে জানতে চাইলে সাবেক স্পিকার মুহম্মদ জমিরউদ্দিন সরকার সান নিউজকে বলেন, 'উনাকে (খালেদা জিয়া) তো আবার সারেন্ডার করতে হবে, তবে, মানে- আইন হিসাবে। যে সময়ের জন্য উনি প্যারোলে আছেন, সেটি শেষ হবার আগেই যদি প্যারোলে আরও চান উনারা, তাহলে যিনি দরখাস্ত করে প্যারোলটা মঞ্জুর করিয়েছেন, এটা উনার ফ্যামিলির হয়ে করিয়েছেন। পার্টিগতভাবে আমরা করিনি। উনার ফ্যামিলিকে বলা হয়েছে যে এক্সটেনশন করার জন্য দরখাস্ত দাও।'

বলা হয়েছে নাকি এক্সটেনশন চাইলে আবেদন করতে হবে? এই প্রশ্নের জবাবে জমিরউদ্দিন সরকার বলেন, 'হ্যাঁ, হ্যাঁ, যদি এক্সটেনশন চায়, তবে আগের আবেদনকারীকে আবার আবেদন করতে হবে। পার্টি করলে হবে না।'

আগে যিনি দরখাস্ত করেছেন তাকেই আবেদন করতে হবে বলার পরিপ্রেক্ষিতে আরেক প্রশ্নের জবাবে জ্যেষ্ঠ আইনজীবী জমিরউদ্দিন সরকার বলেন, 'তিনি (খালেদা জিয়া) আবেদন করলে তো কথাই নেই।'

বর্তমানে খালেদা জিয়া কেমন আছেন?- এই প্রশ্নের জবাবে বিএনপির এই নেকতা বলেন, 'শরীর বোঝেন না? বয়স হয়ে গেছে। তারপর ছেলে মারা গেছে। এতদিন ধরে হসপিটালে থাকলেন। জেলে থাকলেন। ধকল তো আর কম যায়নি।'

কাজেই আমি আশা করছি, ওই ফ্যামিলি থেকে যিনি আগে আবেদন করেছিলেন, তিনি আবেদন করলে এক্সটেনশন হবে- বলেন জমিরউদ্দিন।

তিনি বলেন, এই করোনার দিনে জেলে যাওয়া খুব অমানবিক হয়ে যাবে না? এটা এক্সটেনশন হওয়া দরকার। করোনা ইজ অ্যা স্পেশাল গ্রাউন্ড।

যেই মামলায় দণ্ড হয়ে গেছে, সেই মামলার আপিল পেন্ডিং আছে। ওই মামলাতেই প্যারোলে আছেন খালেদা জিয়া।

প্যারোলে থাকার সময় গণনা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ডিপেন্ড করে সরকারের ওপরে। কী কন্ডিশনে দিয়েছেন, আমি তো চিঠিটা পাই নাই। প্যারোলে থাকাকালে দণ্ড ভোগের সময়গণনা বন্ধ আছে, নাকি দণ্ড ভোগরত হিসেবে গণনা হবে, তা নির্ভর করবে সরকার কোন কন্ডিশনের ওপর প্যারোল দিয়েছে, তার ওপর।

প্রসঙ্গত, প্রথমবারে নেয়া মুক্তির মেয়াদ শেষ হলে বর্তমানে তিনি দ্বিতীয় মেয়াদে নেয়া মুক্তিতে আছেন।

এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দলটির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল সান নিউজ কে বলেন, 'বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট আইনের মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্তে জামিনে আছেন। প্যারোলে নয়।'

তিনি বলেন, খালেদা জিয়ার এই মামলায় আমরা আপিল করেছি। আপিল শুনানির জন্য অপেক্ষমাণ আছে। যখন শুনানির জন্য আসবে, তখন আমরা এটি আইনিভাবে তা মোকাবিলা করবো। তাকে অন্যায়ভাবে, রাজনৈতিক উদ্দেশ্যে বন্দী রাখা হয়েছে। আমরা আশা করছি, তিনি আদালতে খালাস পাবেন।

আরেক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তার ডাক্তাররা ভালো বলতে পারবেন। তবে তিনি তার আইনগত ও সাংবিধানিক অধিকার বঞ্চিত হচ্ছেন। তিনি সুচিকিৎসা পাচ্ছেন না।

খালেদা জিয়া যেহেতু দণ্ডপ্রাপ্ত আসামি। একজন দণ্ডপ্রাপ্ত হিসেবে কী কী সুযোগ-সুবিধা পাবেন বা পাবেন না- এই সব বিষয়ে বিভিন্ন সময় সরকারের দায়িত্বশীলরা কথা বলেছেন। এটি মনে করিয়ে দিলে কায়সার কামাল বলেন, আইনের কোথাও বলা নেই যে দণ্ডপ্রাপ্ত আসামি হলে বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না। দণ্ডপ্রাপ্ত আসামি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার উদাহরণ দেশে-বিদেশে বহু আছে। শুধু খালেদা জিয়াই পাচ্ছেন না।

সান নিউজ/এমএ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা