রাজনীতি

আ.লীগ নেতারা টপটুবটম মিথ্যা বলে: রিজভী

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতাদের টপটুবটম মুখস্ত মিথ্যা কথা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দুই দিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন বাংলাদেশ হাঙ্গেরিকে ৫ হাজার ভ্যাক্সিন দিবে। অথচ আমরা যেটি জানতে পারলাম হাঙ্গেরির সাথে এ বিষয়ে কোন কথাই বলা হয়নি। কারণ হাঙ্গেরি নিজেই একটি উন্নত দেশ। তাদের বাংলাদেশ থেকে টিকা নেয়ার কথা না। সেটা তাদের গণমাধ্যমেই প্রচার হয়েছে। তারা বাংলাদেশ থেকে টিকা নিবে না।

রোববার (৭ ফেব্রয়ারী) দুপুরে নড়াইলের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাঁজা দেয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী মৎসজীবি দলের উদ্দ্যোগে রাজধানীর পল্টন মোড় থেকে বিজয় নগর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শাহরিয়ার আলমও সেই মুখস্ত মিথ্যা কথাই বললেন। যারা জনগনের কাছে জবাবদিহীতা করে না তাদের কোন নীতি নৈতিকতা নেই। তারা মিথ্যা কথা বলাকে জায়েজ মনে করে।শুধুমাত্র দেশের লোককে তারা বিভ্রান্ত করছে না গোটা বিশ্ববাসীকে ওই তারা বিভ্রান্ত করছে এবং এটা করতে গিয়ে তারা গোটা দেশের ইমেজকে বিনষ্ট করছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

রিজভী আরও বলেন, দেশে এখন করোনা টিকা দেয়া হচ্ছে। আমরা আগে থেকেই বলছি ভারত থেকে যে করোনার টিকা নিয়ে আসা হয়েছে এটার বিষয়ে আরো বেশি গবেষণা করে এটার নির্ভুল এবং এটা যে মানবদেহের জন্য কার্যকর হবে এই বিষয়টা আরো বেশি করে মানুষের সামনে তুলে ধরা উচিত ছিল।কিন্তু সরকার সেটা না করে একতরফাভাবে করোনার ভ্যাকসিন দেয়া শুরু করেছে ফলে মানুষের মধ্যে যে সন্দেহ সেই সন্দেহটা থেকেই গেছে। এই টিকা নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই। টিকা নেয়ার জন্য ১৮ কোটি মানুষের দেশে মাত্র ২ লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করেছে এতেই বোঝা যায় যে মানুষের কোনো আগ্রহ নেই এটা নেয়ার জন্য।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল,সাধারণ সম্পাদক আবুল বাশার,মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহিদুর রহমান যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন,সোহেল আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা মোরশেদ আলম, ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।

সান নিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা