রাজনীতি

গণতন্ত্র না থাকায় দেশে দুর্নীতি বেড়েই চলছে : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ঘাটতির কারণে দেশে দুর্নীতি বেড়েই চলছে। বিশ্ব সংস্থাগুলোর মানদণ্ডে যখন বাংলাদেশকে দুর্নীতিবাজ দেশ হিসেবে পরিচিত করা হয় তা জাতির জন্য লজ্জাজনক। এমন সংবাদ বিশ্বের কাছে আমাদের মাথা নিচু হয়ে যায় ব‌লেন তি‌নি।

জাতীয় পার্টি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে রাজনীতি করছে। জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। কোন ভয়, লোভ বা মোহের কাছে জাতীয় পার্টি কখনো মাথা নত করবে না এও ব‌লেন,বিরোধী দলীয় উপনেতা।

রোববার ( ৭ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির অতিরিক্ত মহাসচিবদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

এসময় অতিরিক্ত মহাসচিবদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (বরিশাল) গোলাম কিবরিয়া টিপু এমপি, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (খুলনা) আলহাজ্ব সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (সিলেট) এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (রংপুর) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম) এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও মাননীয় চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আব্দুস সবুর আসুদ।

সান নিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা