রাজনীতি

ইসির বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে বিএনপিপন্থী আইনজীবীদের নালিশ

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা।

দুর্নীতি ও গুরুতর অসদাচরণের অভিযোগে সিইসিসহ অভিযুক্তদের বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল ব্যবস্থা চেয়ে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ১০১ জন আইনজীবী এই আবেদন করেন।

বিএনপিনেতা ব্যরিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে এই তথ্য জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন, অন্যান্যের মধ্যে আইনজীবী আক্তার হোসেন, রফিকুল ইসলাম তালুকদার রাজা, মির্জা আল মাহমুদ, মনিরুজ্জামান, জুলফিকার আলী জুনু, রোদোয়ানুল হক, শিহাব উদ্দিন খান ছিলেন।

আবেদনে অভিযোগের বিষয়ে তদন্ত করে সংবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্যে ‘সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল’ গঠনের দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত গত রোববার (৩১ জানুয়ারি) ৪২ জন নাগরিকের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে কে এম নূরুল হুদার নেতৃত্বে গঠিত বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং নির্বাচন সংশ্লিষ্ট অনিয়ম ও অন্যান্য গুরুতর অসদাচরণের অভিযাগ তদন্তে সুপ্রিম জুডিসিয়াল ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে চিঠি দেয়া হয়।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী শাহদীন মালিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, গত বছরের ১৪ ডিসেম্বর ৪২ জন নাগরিকের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে কে এম নূরুল হুদার নেতৃত্বে গঠিত বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণ এবং নির্বাচন সংশ্লিষ্ট অনিয়ম ও অন্যান্য গুরুতর অসদাচরণের অভিযাগের তদন্ত করার লক্ষ্যে বাংলাদেশ সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিসিয়াল গঠন করার আবেদন জানিয়ে একটি চিঠি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তীতে ১৭ জানুয়ারি রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণে সহায়তার লক্ষ্যে আবেদনের সংযুক্তি হিসেবে আরেকটি চিঠি দেয়া হয়। চিঠির সঙ্গে নির্বাচন কমিশনের প্রশিক্ষণের জন্য বরাদ্দ করা অর্থ সম্পর্কিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে বৈশাখী টেলিভিশনের সাত পর্বের একটি ধারাবাহিক প্রতিবেদনের কপি সংযোজন করা হয়। একই বিষয়ে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) দফতর কর্তৃক উত্থাপিত অডিট আপত্তি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের কপিও সংযোজন করা হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা