রাজনীতি
চতুর্থ দফায় ভোট ১৪ ফেব্রুয়ারি

নৌকার ৫৬ মেয়রের ভাগ্য নির্ধারণ বুধবার

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। এ সভায় দ্বিতীয় ধাপের ৫৬ পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থীদের চূড়ান্ত করা হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী এ পৌরসভাগুলোতে ভোট অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। এসব পৌরসভার মধ্যে ৩১টি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এবং ২৫টিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র দাখিল শুরু হবে ১৭ জানুয়ারি। বাছাই ১৯ জানুয়ারি। প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি।

বুধবার (১৩ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়ে বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভা সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এর আগে চতুর্থ ধাপের ৫৬ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে গত মঙ্গলবার থেকে মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ শুরু করে। যা শেষ হয় গতকাল সোমবার পর্যন্ত চলে।

দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। এবার দলীয় প্রতিকেই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৪ ফেব্রুয়ারি যে ৫৬ পৌরসভায় ভোট : ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও (ইভিএম) ও রানীশংকৈল, রাজশাহীর নওহাটা, গোদাগাড়ী (ইভিএম), তানোর ও তাহেরপুর, লালমনিরহাটের লালমনিরহাট (ইভিএম) ও পাটগ্রাম, নরসিংদীর নরসিংদী ও মাধবদী (ইভিএম), রাজবাড়ীর সদর (ইভিএম) ও গোয়ালন্দ, বরিশালের মুলাদী (ইভিএম) ও বানারীপাড়া, শেরপুরের শেরপুর (ইভিএম) ও শ্রীবরদী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ (ইভিএম), নাটোর সদর ও বড়াইগ্রাম, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, বান্দরবানের বান্দরবান (ইভিএম), বাগেরহাটের বাগেরহাট (ইভিএম), সাতক্ষীরার সাতক্ষীরা(ইভিএম), হবিগঞ্জের চুনারুঘাট (ইভিএম), কুমিল্লার হোমনা (ইভিএম) ও দাউদকান্দি (ইভিএম), চট্টগ্রামের সাতকানিয়া, পটিয়া (ইভিএম) ও চন্দনাইশ, কিশোরগঞ্জের বাজিতপুর(ইভিএম), হোসেনপুর ও করিমগঞ্জ, টাঙ্গাইলের গোপালপুর (ইভিএম) ও কালিহাতী, পটুয়াখালীর কলাপাড়া(ইভিএম), চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা (ইভিএম), ফেনীর পরশুরাম (ইভিএম), চাঁদপুরের কচুয়া(ইভিএম) ও ফরিদগঞ্জ, মাদারীপুরের কালকিনি (ইভিএম), নেত্রকোনা সদর (ইভিএম), যশোরের চৌগাছা (ইভিএম) ও বাঘারপাড়া, রাঙ্গামাটির রাঙ্গামাটি (ইভিএম), মুন্সীগঞ্জের মিরকাদিম (ইভিএম), শরীয়তপুরের ডামুড্যা, জামালপুরের মেলান্দহ, ময়মনসিংহের ফুলপুর (ইভিএম), জয়পুরহাটের আক্কেলপুর (ইভিএম) ও কালাই, নোয়াখালীর চাটখিল (ইভিএম), ব্রাহ্মণাড়িয়ার আখাউড়া (ইভিএম), লক্ষ্মীপুরের রামগতি(ইভিএম), ফরিদপুরের নগরকান্দা ও সিলেটের কানাইঘাট পৌরসভা।

সান নিউজ/এমআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা