রাজনীতি

বঙ্গবন্ধুর খুনিদের মরণোত্তর বিচারের দাবি তথ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের মরণোত্তর বিচারের দাবি জানিয়েছে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তিনি বলেন, পচাঁত্তরের পনেরই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত একটি অংশের বিচার সম্পন্ন হয়েছে। কিন্তু এই হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলব মোস্তাক-জিয়ার মরনোত্তর বিচার করতে হবে।

সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি মরনোত্তর বিচারের দাবি জানান।

তিনি বলেন, যার নেতৃত্বে এই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল তার খুনি জিয়াউর রহমান ও খন্দকার মোস্তাকের মরনোত্তর বিচার করতে হবে।

মুরাদ বলেন, পরাধীনতার শৃঙ্খলভাঙ্গার চেষ্টার ইতিহাস বড় দীর্ঘ ইতিহাস। হোসেন সোহরাওয়ার্দী থেকে শুরু করে মওলানা আবদুল হামিদ খান ভাসানী পর্যন্ত চেষ্টা করেছেন পরাধীনতার শৃঙ্খলভাঙ্গার। কিন্তু কোন নেতাই সফল হতে পারেনি। অবশেষে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাঙ্গালি জাতি স্বাধীনতা পান। আর এই স্বাধীনতার পূর্ণতা পায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাাবর্তনের মধ্য দিয়ে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পরাশক্তিরা ১৫ আগষ্টের হত্যাকান্ডের মধ্য দিয়ে ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছে। এই শক্তিরাই ৯৬ সাল পর্যন্ত ক্ষমতা আকড়ে ধরে রাখে। এই পরাজিত শক্তি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ডা. মুরাদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি আজ জাতীয় ও আর্ন্তজাতিকভাবে প্রশংসিত। বিশ্বে যখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে দেখছে। বিএনপির চোখ দিয়ে তখন কোন উন্নয়ন দেখেনা। তারা উন্নয়নের ধারাবাহিকতাকে বাধাগ্রস্থ করতে চাচ্ছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধুর আর্দশ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা