রাজনীতি

নির্বাচন ব্যবস্থা বিএনপির আমলে ধ্বংস হয়েছে : নানক

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, “স্বাধীনতার পর যে যুক্তরাষ্ট্র বলেছিল বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি, আজ তারাই বলছে বাংলাদেশ অর্থনৈতিক সম্ভাবনার দেশ। বাংলাদেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শুধু কেবল যোগাযোগ ক্ষেত্রেই নয় শিক্ষা ও বিদ্যুৎ খাত থেকে শুরু করে সকল ক্ষেত্রেই উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু মাথা উচু করে দাঁড়িয়েছে। এই উন্নয়নের কারিগর শেখ হাসিনা। এতকিছুর পরও বিএনপির মির্জা ফখরুলরা উন্নয়ন দেখতে পায়না।”

তিনি বলেন, “তাদের নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, পদ্মাসেতু জোড়া তালি দিয়ে তৈরি করা হচ্ছে, এই সেতু ভেঙ্গে পড়বে। আপনারাই বলেন, জোড়া তালি দিয়ে কখনও সেতু তৈরি করা যায়। এই হচ্ছে বিএনপির অবস্থা। অথচ আজকের বাস্তবতা হলো পদ্মাসেতু বিশ্বের কাছে মাঠে উচু করে দাঁড়িয়ে আছে। যা শেখ হাসিনার নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।”

সোমবার (১১ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন নানক। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নানক বলেন, “৫০ বছর আগে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তার কন্যা শেখ হাসিনা একে একে তা বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনা আছেন বলেই আজ বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারে। এ দেশে আজ মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ বাস্তবায়িত হচ্ছে। তখন দেশের একটি রাজনৈতিক দল বিএনপি তা দেখতে পায় না। তাদের সময় দেশের সংবিধান, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। তাই তারা উন্নয়ন দেখতে পায় না। তাই তারা মনে করে তারা যেভাবে ধ্বংস করেছে দেশের সবকিছুই সেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, স্বাধীনতার পর এদেশের মানুষ প্রহর গুনছিলেন বঙ্গবন্ধু কবে ফিরে আসবে। তাদের একই কথা ছিল বঙ্গবন্ধু ফিরে না এলে এ স্বাধীনতা মূল্যহীন, এ স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে। বঙ্গবন্ধু যখন দেশ পুনর্গঠনে নিজেকে নিয়োগ করেন, তখন ৭৫ সালের ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয়। আজ বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপ্ত করছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তবে তার বিরুদ্ধে ষড়যন্ত্রও থেমে নেই।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, অনেকেই সেদিন ভেবেছিলেন বঙ্গবন্ধু ফিরে আসবেন না। কিন্তু বঙ্গবন্ধু ফিরে আসার পর তার দূরদর্শিতার কারণে মাত্র তিন মাসের মধ্যে ভারতের সৈন্য প্রত্যাহার হয়। বঙ্গবন্ধু যখন এ দেশ পুনর্গঠনের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন স্বাধীনতাবিরোধী শক্তি তাকে নির্মমভাবে হত্যা করে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আবার ঘুরে দাঁড়িয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজাল রহমান বাবু, সহ-সভাপতি আমির হোসেন আমির, আব্দুল আলিম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা