রাজনীতি

কর্মদক্ষতা ও কর্ম-পরিকল্পনা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন শনিবার

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটি এবং গবেষণা সংস্থা ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)’-এর যৌথ উদ্যোগে ‘কর্মজীবনের কর্মশালা’ শীর্ষক এক কর্মদক্ষতা ও কর্ম-পরিকল্পনা উন্নয়ন বিষয়ক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব শামসুন নাহার চাঁপা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১১টায় রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উদ্বোধন হবে এ কর্মসূচির। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে স্বাস্থ্য সুরক্ষা মেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইট albd.org-তে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তরুণদের কর্মদক্ষতা ও কর্ম-পরিকল্পনা উন্নয়ন বিষয়ক এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ প্রত্যেক তরুণ-তরুণীর জন্য উন্মুক্ত। দেশের বিভিন্ন কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। যারা ক্যারিয়ারের জন্য প্রস্তুতি নিতে ইচ্ছুক এমন বেকার শিক্ষিত তরুণদেরও অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।

এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজের পেশাগত জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে পারবেন। ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়মিত নতুন নতুন পেশার সঙ্গে পরিচিত করানো এবং সেসব পেশায় দক্ষতা অর্জনের গাইডলাইন দেওয়া হবে এ কর্মশালায়।

রেজিস্ট্রেশন করবেন যেভাবে

career.albd.org এ ওয়েবসাইটে ৯ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। ৩০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

রেজিস্ট্রেশনের পর পূর্ণ তথ্য প্রদান, নিজের শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষার ধরন, কোনো বিশেষ ধরনের ক্যারিয়ারের প্রতি আগ্রহ ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে ব্যাচ তৈরি করা হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়ার পর ধাপে ধাপে অংশগ্রহণকারীদের মেসেজ, ইমেইল বা মোবাইলে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সান নিউজ/রুবেল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা