রাজনীতি

করোনা টিকা নিয়ে দেশের মানুষের উৎকন্ঠা কমছে না : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, করোনার টিকা আবিস্কার হলেও এটা নিয়ে দেশের মানুষের উৎকন্ঠা কমছে না। দেশের মানুষ জানেনা, কবে এবং কিভাবে তারা টিকা পাবেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাজধানীর বিজয় নগর এলাকায় হোটেল চুংওয়াহ মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, “ভারতের সাথে তিন থেকে পাঁচ কোটি টিকার জন্য সরকার চুক্তি করেছে। তাতে দেড় থেকে আড়াই কোটি মানুষ হয়তো টিকা পাবে। কিন্তু বাকী ১৫/১৬ কোটি মানুষ কিভাবে টিকা পাবে তা কেউই জানেনা। আবার নতুন ধরনের করোনা আবিস্কার হয়েছে। এর বিস্তার বেড়ে গেলে দেশের মানুষের অবস্থা ভয়াবহ হবে।”

তিনি বলেন, “জেলা ও বিভাগীয় শহরে করোনার কোন চিকিৎসা নেই। রাজধানীর সরকারী ২/১টি হাসপাতালে করোনার চিকিৎসা আছে। আর বেসরকারী পর্যায়ে বেশ কিছু হাসপাতালে করোনার চিকিৎসা রয়েছে। কিন্তু তা এতই ব্যয়বহুল যে সাধারন মানুষের পক্ষে বেসরকারী হাসপাতালে করোনার চিকিৎসা নেয়া সম্ভব নয়।”

তিনি বলেন, “করোনা প্রকিরোধে টিকা সরবরাহ, পরিবহন ও বিতরণে কি ব্যবস্থা সরকার নিয়েছে তা কেউ জানেনা। কারা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবে তারও কোন নীতিমালা আছে বলে আমাদের জানা নেই। ভেজাল খাবার, দুষিত পানি ও বায়ুর সাথে অস্বাস্থ্যকর পরিবেশে বেঁচে দেশের মনুষের শরীরে সহনশীলতা সৃষ্টি হয়েছে। তাই করোনায় দেশে মৃত্যুর হার অনেক কম।”

এসময় বক্তৃতা করেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এড. রেজাউল ইসলাম ভুইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, নাজনিন সুলতানা, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, সাংবাদিকদের মধ্যে বক্তৃতা করেন, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ আলী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশীষ সৈকত, দৈনিক ইত্তেফাক এর জৈষ্ঠ্য প্রতিবেদক শামসুদ্দিন আহমেদ, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশীদ, বার্তা টুয়েন্টি ফোর এর বিশেষ প্রতিনিধি সেরাজুল ইসলাম, দৈনিক জনকন্ঠ এর জৈষ্ঠ্য প্রতিবেদক রাজন ভট্টাচার্য, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার সিরাজুল ইসলাম।

সান নিউজ/টিএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা