রাজনীতি

‘মানুষ ধ্বংস হয়ে গেলেও সরকারের কিছু যায় আসে না’

নিজস্ব প্রতিবেদক : মানুষ ধ্বংস হয়ে গেলেও সরকারের কিছু যায় আসে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “এই সরকার যদি জনগণের দ্বারা নির্বাচিত হতো, তবে মানুষের জীবন নিয়ে এমন খেলা খেলতো না।”

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ কর্তৃক ‘ফেলানী ও সীমান্ত’ গোল টেবিল শীর্ষক আলোচনায় এসব বলেন তিনি।

সরকার জনগণকে মহামারির দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, “করোনা ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য সচিব বলছেন, এটা সরকার টু সরকার চুক্তি করা হয়েছে। অন্যদিকে বেক্সিমকো বলছে, এটা একটি বাণিজ্যিক চুক্তি। এর অর্থ হলো এটা সরকারের টাকা কামানোর একটি বড় হাতিয়ার। করোনা ভ্যাকসিনে জনগণের কোন স্বার্থ নেই। এখানে হবে সব লুটপাট আর সরকারের কর্তাদের মাঝে ভাগ করা হবে এই টাকা।”

তিনি বলেন, “আজ বাংলাদেশের পানি, বাতাস সব ভয়ংকর করছে ভারত। অথচ সরকার এই ব্যাপারে নীরব। ২০০১ সাল থেকে ২০১৯ পর্যন্ত ১১২৫ জনকে হত্যা করেছে বিএসএফ। করোনার সময়ে তারা প্রায় ৪৫ জন বাংলাদেশিকে হত্যা করেছে।”

এই বিএনপি নেতা বলেন, “সারাদেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মানববন্ধন চলছে। করোনাকালে জনগণের বেতন কমলেও কমেনি পণ্যের দাম। চাল-ডালের মত নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম বাড়ছে। ডাল প্রতি কেজিতে বেড়েছে ১৫-২০ টাকা। বাসা ভাড়ার দামও বেড়েছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা এই সরকারের আমলে অটো ডায়েট করছেন।”

এই আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার এবং সাবেক সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলমসহ অন্য নেতারা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা