রাজনীতি

‘বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে’

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, “১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও বঙ্গবন্ধু দেশে ফিরে না আসা পর্যন্ত আমাদের স্বাধীনতা পূর্ণতা পায়নি। আমাদের স্বাধীনতা ১০ জানুয়ারি পূর্ণতা পেয়েছে। যেদিন আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে, সেদিন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা মানে তারা প্রকৃতপক্ষে স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না সেটিরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে।”

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বর্তমান সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় করার সময় তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, “বিএনপির বিক্ষোভ কর্মসূচির সঙ্গে তাদের জোট সঙ্গী জামায়াত ইসলামী আছে, যারা বাংলাদেশের অভ্যুদয়ে বিরোধিতা করেছিল দলগতভাবে। এমনকি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল অর্থাৎ পাকিস্তানের পক্ষে লড়াই করেছিল। তাদের সঙ্গে নিয়ে ১০ জানুয়ারি বিক্ষোভ করা মানে তারা যে স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না সেটি তারা সত্য বললে স্বীকার করে নিল।”

বিএনপি মহাসচিবের এক মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “বৃহত্তর ঐক্য তারা গত নির্বাচনের আগেও করেছিল। ডান, বাম, অতি বাম, অতি ডান, প্রতিক্রিয়াশীল এবং ধর্মান্ধ গোষ্ঠী সবাইকে নিয়ে ২০১৮ সালের নির্বাচনে তারা চেষ্টা করেছিল, সরকারের বিরুদ্ধে একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে। সেই ঐক্য কাঁচের গ্লাসের মতো ভেঙে গেছে। যে দলগুলো একত্রিত হয়েছিল সেই দলগুলোর অভ্যন্তরীণ ঐক্যই নেই এবং বিএনপির ভেতরেই ঐক্য নেই।”

তিনি বলেন, “আমি মির্জা ফখরুল সাহেবকে অনুরোধ জানাবো অতীতেও তারা বৃহত্তর আন্দোলন করেছে কিন্তু তাতে তারা ফল পাননি তাই নিজের দলের ঐক্যটাকে ধরে রাখার চেষ্টা করাই শ্রেয়। কারণ তাদের দলের মধ্যে দলের নেতারা যেভাবে বক্তব্য রাখছেন, একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন এবং সামনের সারিতে বসা নিয়ে তারা মারামারি করেছেন রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায়, তাতে তাদের দলের যে অনৈক্য তা বেরিয়ে এসেছে। প্রথমে দলের ঐক্য তৈরি করা জরুরি।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা