ষড়যন্ত্রের কলকাঠি নেড়েছিলেন জিয়া : তথ্যমন্ত্রী
রাজনীতি

ষড়যন্ত্রের কলকাঠি নেড়েছিলেন জিয়া : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : জিয়াউর রহমান দেশবিরোধী ষড়যন্ত্রে পেছন থেকে কলকাঠি নেড়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমান একজন বিচক্ষণ ও ধূর্ত ষড়যন্ত্রকারী ছিলেন। তিনি পেছনে থেকে দেশের বিরুদ্ধে কলকাঠি নেড়েছেন,।

তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান আগে মোশতাককে ক্ষমতায় বসিয়েছেন। পরে তাকে সরিয়ে নিজেই ক্ষমতায় এসেছেন। তিনি ক্ষমতায় এসে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন। দেশে এত রাজনীতিবিদ কিন্তু তিনি কাউকে পেলেন না। প্রধানমন্ত্রী করলেন শাহ আজিজুর রহমানকে। যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার প্রতিনিধির ডেপুটি প্রধান হিসেবে জাতিসংঘে গিয়ে বলেছেন, এখানে কোনো মুক্তিযুদ্ধ হচ্ছে না। ’

তিনি বলেন, যারা ধর্মকে পুঁজি করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক করছে, তাদের কাছে ধর্মকে লিজ দেওয়া হয়নি। যারা মুক্তিযোদ্ধাদের কাফের বলেছিলো, তারাই আজ ভাস্কর্য নিয়ে বিতর্ক করছে। ইতিহাস দেখলে বুঝবেন তাদের পূর্বসূরিরা স্বাধীনতাবিরোধী ছিল। আমরা পাকিস্তান আমল থেকে দেখছি যখন গণতন্ত্রকামী মানুষ আন্দোলন করেছে, তখন আইয়ুব খান ধর্মের দোহাই দিয়েছে, ইয়াহিয়া খান দিয়েছে। কিন্তু তারা কখনোই ধর্মের ধারে কাছে ছিল না।

স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা