রাজনীতি

দেশের মানুষকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে আ’লীগ ও বিএনপি

নিজস্ব প্রতিবেদক : প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, তাই দেশের মানুষ এখন জাতীয় পার্টির ওপর ভরসা রাখতে চায়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে জাতীয় পার্টি চেয়ারম্যানের নবনিযুক্ত উপদেষ্টা নাজনীন সুলতানা পার্টি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় তিনি একথা বলেন।

তিনি বলেন, “আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি একটি ব্র্যান্ড হিসেবে বিবেচিত হবে। ব্র্যান্ডের পণ্য যেভাবে মানুষ মূল্যায়ন করে, তেমনি জাতীয় পার্টির নেতা-কর্মীরাও দেশবাসীর কাছে আদর্শ নেতা হিসেবে বিবেচিত হবেন।”

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, “জাতীয় পার্টি দেশবাসীর সামনে একটি দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর নেতৃত্বে উন্নয়ন, সুশাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় পার্টির রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। জাতীয় পার্টিকে দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দলকে আরো সংগঠিত করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।”

এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা শেরিফা কাদের, নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আল জুবায়ের প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা