রাজনীতি

আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে এসেছে : নুর

নিজস্ব প্রতিবেদক : ডাকসুর সাবেক ভিপি ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেছেন, “আওয়ামী লীগ বর্তমান বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে এসেছে।” আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, “আপনার আসুন আলোচনার টেবিলে, আপনারা আসুন যুক্তি-তর্কে। আমি প্রমাণ করে দেবো আপনারা বঙ্গবন্ধুর আদর্শে নেই।”

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ডাকসুতে হামলার এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত কালোপতাকা মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তনু, বিশ্বজিৎ, আবরার, সাগর, রুনিদের উদাহরণ টেনে নুরুল হক নুর বলেন, “এক দেশে দু’ধরণের আইন। আমজনতার বিচারহীনতার আইন। আর সরকারি দলের সাত খুন মাপের আইন। সমাবেশে নেতাকর্মীরা বলেন, ওই হামলার পর প্রধানমন্ত্রী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। অন্যান্য নেতারাও ধিক্কার জানিয়েছিলেন। কিন্তু তারা বিচার করেননি।”

এর আগে সকালে শহীদ মিনারের পাদদেশে একত্রিত হন নেতাকর্মীরা। বিক্ষোভ সহকারে কালোপতাকা মিছিলটি নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা