রাজনীতি

সিরাজগঞ্জে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আওয়ামীলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুইপক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বর্ধিত সভা শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকে। অনুষ্ঠানের শুরুর দিকে বেলকুচির পৌর মেয়র আশানুর বিশ্বাসের নেতৃত্বে মিছিল সভার দিকে যাচ্ছিল। তখন সম্ভব্য মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজার সমর্থকরা রাস্তার ওপরে দাঁড়িয়ে ছিল। আশানুর বিশ্বাসের সমর্থকদের সঙ্গে সাজ্জাদুল হক রেজার সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

বর্তমান মেয়র আশানুর বিশ্বাস বলেন, ‘আমি নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভায় যোগ দিতে যাচ্ছিলাম। কার্যালয়ের কাছাকাছি আসলে সাজ্জাদুল হক রেজার গ্রুপের লোকজন ঢিল ছুড়তে থাকে ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায় তারা হামলা চালিয়ে আমার ৮/১০ জন কর্মীকে আহত করেন।’

সাজ্জাদুল হক রেজা বলেন, ‘আমি আসন্ন বেলকুচি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী। এর জের ধরে মেয়র আশানুর বিশ্বাসের লোকজন আমার সর্মথকদের ওপর হামলা করেছেন। এতে আমার ১০/১২ জন কর্মী আহত হয়েছেন।’

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দুইপক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে ৬ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা