রাজনীতি

নিখোঁজ নেতাকর্মীদের জনসম্মুখে হাজির করুন : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক : গত কয়েকদিন ধরে নিখোঁজ নেতাকর্মীদের জনসম্মুখে হাজির করার দাবি জানিয়েছেন বিএনপির দফতর সম্পাদক (চলতি দায়িত্ব) সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন নিখোঁজ লিয়ন হকের বোন আফরোজা পারভিন জেবা, স্ত্রী নিশাত ফাতেমা নিশি, মেয়ে মারিয়া হক নিকি, ফেরদৌস মজুমদার মাসুমের মামা মো. সুমন এবং তৌহিদুল ইসলাম হাসিবের ভাই মুজাহিদুল ইসলাম সজীব।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘খুব জরুরি এবং স্পর্শকাতর একটি বিষয় নিয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে এই অসময়ে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমার সঙ্গে বিএনপির নিখোঁজ কয়েকজন নেতাকর্মীর পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। যাদের স্বজনদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ নেই।’

তিনি বলেন, ‘গত মঙ্গলবার (১৭ নভেম্বর) যুবদল নেতা লিয়ন হককে তার বাসা থেকে, গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার সময় তুরাগ থানা যুবদলের সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময় এবং তার সাথে তুরাগ থানা যুবদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম হাসিব এবং সন্ধ্যায় উত্তরা ৫ নম্বর সেক্টর থেকে উত্তরা-পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক ফেরদৌস মজুমদার মাসুমকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা উঠিয়ে নিয়ে গেছে। এর পর থেকে সংশ্লিষ্ট থানাসহ ঢাকার বিভিন্ন থানা ও সংস্থার দফতরে যোগাযোগ করা হলে তাদের আটকের বিষয়টি অস্বীকার করছে আইনশৃঙ্খলা বাহিনী।’

প্রিন্স বলেন, ‘বর্তমান আওয়ামী সরকারের আমলে বাংলাদেশে আইনের শাসনের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই। আর এ কারণেই বিরোধী রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষের জীবনেরও কোনো নিরাপত্তা নেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশ এখন গুমের ভীতিকর নরকপুরীতে পরিণত হয়েছে। বর্তমান সরকার চিরকাল ক্ষমতা কুক্ষিগত রাখার উদ্দেশ্য বাস্তবায়নে এতটই মরিয়া হয়ে উঠেছে যে, তারা বিরোধী নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতেই মিথ্যা মামলা, গ্রেফতারের পাশাপাশি গুমের রাজনীতির ওপর ভর করেছে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা বড় বড় বুলি আওড়ান তারা এখন স্বাধীন দেশের নাগরিকদের জীবনকে বিপন্ন করে মুক্তিযুদ্ধের চেতনাকেই অবমাননা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে কব্জায় নিয়ে দেশে চলছে আওয়ামী ফ্যাসিবাদ। এধরনের ভয়াবহ পরিস্থিতি উত্তরণে সকল রাজনৈতিক দল, মানবাধিকার সংস্থা, সুশীল সমাজসহ বিবেকবান সকল মানুষকে সোচ্চার হওয়ার আহবান জানাচ্ছি।’

‘নেতাকর্মীদেরকে গুম করার ভয়ংকর সংস্কৃতি থেকে সরকারকে সরে আসতে হবে। নইলে এদেশের মানুষ ন্যায্য হিস্যা আদায় করে ছাড়বে’— বলেন সৈয়দ এমরান সালেহ পিন্স।

বিএনপির পক্ষ থেকে অবিলম্বে লিয়ন হক, মামুন পারভেজ তন্ময়, তৌহিদুল ইসলাম হাসিব এবং ফেরদৌস মজুমদার মাসুমকে জনসম্মুখে হাজির করার আহ্বান জানান বিএনপির এই ভারপ্রাপ্ত দফতর সম্পাদক।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা