রাজনীতি

যুবলীগ মেধা ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে : পরশ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : কেন্দ্রীয় যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

পরে তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ এর ১৫ আগষ্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, শেখ সোহেল উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এম.পি, যুগ্ম-সাধারন সম্পাদক শেখ ফজলে নাঈম, মোঃ রফিকুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সুমনসহ সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ বলেন, যুবলীগ মেধা ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। যেসব কমিটির মেয়াদ শেষ হয়েছে সেখানেও মেধার প্রাধান্য দিতে হবে। আমরা দলে পদবীতে কে কোন পদ পেল তাতে বিশ্বাস করি না। দেশের জন্য কে কতটুকু দিতে পারলো সে দিকে বিচার বিবেচনা করা হবে।

তিনি আরো জানান, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের এ দলে ঠাই হবে না মন্তব্য করে তিনি আরো বলেন, দেশে যেসব জেলায় কমিটি করা হয়নি, সে কমিটি গুলোও হাল নাগাদ করা হবে। সেখানেও মেধার স্থান দেয়া হবে।এভাবেই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা হবে।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা