রাজনীতি

খালেদা জিয়ার এক ধমকেই চুপসে গেল বিএনপি!

নিজস্ব প্রতিবেদক : দেশের পরিস্থিতি উত্তপ্ত করতে চেয়েছিল বিএনপি। এজন্য ধারাবাহিকভাবে আন্দোলনের কর্মসূচীও ঘোষণা করতে চেয়েছিল দলটি। বিশেষ করে তারেকপন্থী তরুণ নেতৃত্ব সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু বেগম জিয়ার এক ধমকেই চুপসে গেল বিএনপি। কর্মসূচী থেকে পিছিয়ে গেল। বিএনপি নেতারা বলছেন ‘এখনই বড় ধরনের কর্মসূচীতে যাচ্ছেনা বিএনপি।’

রোববার (১৫ নভেম্বর) দুপুরে শামীম ইস্কান্দারের মাধ্যমে বিএনপি মহাসচিবকে ‘কঠোর বার্তা’ দেন বেগম জিয়া। তাকে এসব ‘ফাজলামি’ বন্ধ করতে বলেন।

বেগম জিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বেগম জিয়ার ফিরোজার বাসায় যান শামীম ইস্কান্দার। এসময় বেগম জিয়া বিএনপির সাম্প্রতিক কর্মকান্ডে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে জানা গেছে। বেগম জিয়া, শামীম ইস্কান্দারের কাছে জানতে চান, বিএনপি এসব কি শুরু করেছে? কার টাকা খেয়ে এসব করছে।

সূত্র মতে, বেগম জিয়া তার ছোট ভাইয়ের কাছে আশংকা প্রকাশ করেন যে, তাকে আবার জেলে নেয়ার ‘ষড়যন্ত্র’ হিসেবেই হয়তো এসব করা হচ্ছে। শামীম ইস্কান্দারও এরকম মনোভাবের সঙ্গে একমত পোষণ করেন। শামীম ইস্কান্দার ৮টি গাড়ীতে আগুন দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গেছে।

বেগম জিয়ার পরিবারের সব সদস্যই মনে করেন, বিএনপি যদি রাজপথে সহিংসতা করে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি উত্তপ্ত হয়, তাহলে খালেদা জিয়ার মুক্ত জীবন ব্যাহত হতে পারে। বেগম খালেদা জিয়া আন্দোলনে অভিজ্ঞ। আশির দশকে স্বৈরাচার বিরোধি আন্দোলন করেছেন। তিনি জানেন আন্দোলন কখন কিভাবে করতে হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বেগম জিয়া শামীম ইস্কান্দারকে বলেছেন, এভাবে কয়েকটা গাড়ী পুড়িয়েই যদি সরকারের পতন ঘটানো যেত, তাহলে তো বাংলাদেশে কোন সরকারই ৬ মাস থাকতো না। এরপর শামীম ইস্কান্দার ফোন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

জানতে চান, এসব কি হচ্ছে। মির্জা ফখরুল বোঝাতে চান যে, এটা সরকারই করছে বিএনপিকে চাপে ফেলার জন্য। শামীম ইস্কান্দার এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথোপকথনের মধ্যেই বেগম জিয়া কথা বলেন ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে।

তাকে বলেন “আমি সব জানি, সব বুঝি। আমাকে রাগিওনা। তোমাদের সব খবর মানুষকে বলে দেবো। তখন পালাবার পথ পাবে না।” এরপর শামীম ইস্কান্দার এসব রাস্তার আন্দোলন থামাতে বলেন। সূত্র : বাংলা ইনসাইডার

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা