রাজনীতি

সরকারকে ৭ দিনের আল্টিমেটাম ভিপি নূরের

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে ছাত্র, যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে ডাকসু’র সাবেক ভিপি নুরের নেতৃত্বে মশাল মিছিল বের করে ছাত্র অধিকার পরিষদ।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মশাল মিছিল শেষে কাকরাইল মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

হামলাকারীদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা না নেয়া হলে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর। আগামী শুক্রবার ঢাকায় মহাসমাবেশ করবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবো।

চট্টগ্রামে ছাত্র, যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার কথা উল্লেখ করে ভিপি নূর বলেন, দেশের বিভিন্ন স্থানে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর অন্যায়ভাবে হামলা ও হয়রানি করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমি ছাত্রলীগ, যুবলীগের ভাই-বোনদের বলতে চাই, আপনারাও কোনো মা-বাবার সন্তান। আমাদের সাথে আপনাদের কোনো জায়গা-জমি বা ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আপনারা কেন আমাদের ভাই-বোনদেরকে রক্তাক্ত করছেন। কেন যেখানে সেখানে মারধর করছেন। আপনারা কী আজীবন ক্ষমতায় থাকবেন?

ভিপি নূর বলেন, আপনারা দেখছেন না একসময়ের ক্ষমতাসীনদের আজকে কী ভয়াবহ নিষ্ঠুর পরিনতি। আজকে কেউ দেশে থাকতে পারছে না। কেউ কারাগারে ধুকে ধুকে মরছে। কাজেই আপনাদেরকেও কিন্তু সেই পথে যেতে হতে পারে।

আপনাদেরকে বলছি, এই সরকার যে দমন-নির্যাতন-নিপীড়ন-জুলুম চালিয়েছে, তাদের পতন ঘনিয়ে এসেছে। সুতরাং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাই-বোনদের বলবো আপনারাও জনগণের কাতারে এসে দাঁড়ান। আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই।

প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে রাজনৈতিক সভা-সমাবেশ মিটিং করার অধিকার আছে। আমরা চাই না এই দেশে কোনো সহিংসতা তৈরি হোক।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা