শিক্ষা

রাবি উপাচার্য ও উপ-উপার্যের অপসারণে ৭ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য এম আবদুস সোবহান ও উপ-উপাচার্য জাকারিয়াসহ দুর্নীতিবাজদের প্রশাসনিক দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী মঞ্চ।

বৃহস্পতিবার ( ১৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আমতলায় ‘সন্ত্রাস ও দুর্নীতিবিরোধ’ মঞ্চের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। আগামী ৭ দিনের মধ্যেই দাবি মানা না হলে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় বাঁচাও’ কর্মসূচির দেওয়ার হুশিয়ারি দেন তারা।

এ ছাড়াও সংবাদ সম্মেলনে কয়েকটি দাবি জানানো হয়। সেগুলো হলো- দুনীতিবাজদের অপসারণ না করা পর্যন্ত সব ধরনের নিয়োগ স্থগিত করতে হবে, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করতে হবে উপাচার্য ও উপ-উপাচার্য, রাকসু ও রেজিস্ট্রার গ্রাজুয়েট নির্বাচনের মাধ্যমে সিনেট গঠন করে গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণ করতে হবে, বিশ্ববিদ্যালয়কে রাখতে হবে স্থানীয় রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত।

সংবাদ সম্মলনে রাবি শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি মহব্বত হোসেন মিলন তার লিখিত বক্তব্যে বলেন, দুর্নীতিবাজ ব্যক্তিদের প্রশাসনের যে কোনও দায়িত্বে রেখে বিশ্ববিদ্যালয় আর একদিনও চলতে পারে না। এত বড় অপরাধ করার পর তাদের শিক্ষকতা করারও কোনও নৈতিক অধিকার নেই।

তাই দ্রুত উপাচার্য ও উপ-উপাচার্যসহ দুর্নীতিবাজ ব্যক্তিদের প্রশাসনিক দায়িত্ব থেকে অপসারণ ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। সম্মেলনে আরও উল্লেখ করা হয়, কিছু দিন আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

কিন্তু প্রমাণিত দুর্নীতিবাজ ভিসি ও প্রো-ভিসি কোনও অদৃশ্য শক্তির কারণে এখনও স্বপদে বহাল আছেন তা আমরা বুঝে উঠতে পারছি না। আমরা মনে করি অনিয়ম ও দুর্নীতিবাজ ব্যক্তিদের দ্বারা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও শিক্ষার পরিবেশ নষ্ট করে। ফলে আমরা আচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুর্শেদ আলম ও সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সদস্য আজিজুল মানিক প্রমুখ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা