শিক্ষা

একদিনে ইবির তিন প্রশাসনিক পদে পরিবর্তন   

ইবি প্রতিনিধি, কুষ্টিয়া : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক তিনটি পদে নতুন নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরমধ্যে পরিবহন প্রশাসক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে আতাউর রহমান ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী পদে মুন্সী সহিদ উদ্দীন মো. তারেককে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত রেজিস্ট্রার নওয়াব আলী খানকে ফের উপ-রেজিস্ট্রার পদে পদাবনতি দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) উপ-রেজিস্ট্রার আয়য়ুব আলী ও নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত পৃথক চার বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি সূত্রে, পরিবহন প্রশাসক হিসেবে অধ্যাপক ড. আনোয়ার আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে আতাউর রহমান এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে মুন্সী সহিদ উদ্দীন মো. তারেক এ দায়িত্ব পালন করে যাবেন। তবে দায়িত্ব পালনকালে বিধি অনুযায়ী তারা সকল সুযোগ সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, ইসলামী বিশ্বব্যিালয়ের প্রকাশিতব্য ডেস্ক ক্যালেন্ডারে ‘শেখ’ বানান ভুল হওয়ায় গত ৯ ডিসেম্বর সদ্য সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফকে শোকজ করেন উপাচার্য। এছাড়া গত ১৫ ডিসেম্বর শারীকিক অসুস্থতা দেখিয়ে অব্যহতি চেয়ে পদত্যাগ পত্র জমা দেন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী টুটুল।

সান নিউজ/এএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা