রাজনীতি

দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান আমুর

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, দেশবিরোধী অপশক্তি, জনবিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে, ফের জনবান্ধব বর্তমান সরকারকে ক্ষতিগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সচেতন মহলকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঝালকাঠিতে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, প্রত্যেকটি সেক্টরের প্রতি বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি রয়েছে। বিভিন্ন ধরনের ভাতা প্রবর্তন এবং সাহায্য-সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জী। অনুষ্ঠানে ২৩টি স্বেচ্ছাসেবী সংস্থাকে অনুদান হিসেবে মোট চার লাখ ৭০ হাজার টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা