রাজনীতি

নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে স্থানীয় সরকার নির্বাচনে আবারও প্রমাণ হলো আওয়ামী লীগ ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন কমিশন পুরোপুরিভাবে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে ও সরকারের একটি অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রত্যেকটি নির্বাচনের একই চেহারা। নির্বাচনের আগে আওয়ামী সন্ত্রাসীরা রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে ভোটকেন্দ্র দখল করে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে ভোটের ফলাফল পাল্টে দিচ্ছে।

২০১৮ সালে কেউ ভোট দিতে যায়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশির ভাগ আসনে প্রার্থী নির্বাচিত হয়েছে। বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, তাহলে ভোটের ব্যবস্থা কেন? ভোটকেন্দ্রে তো লোকই যায় না। তাহলে আমরাইবা ভোটে অংশগ্রহণ করতে যাচ্ছি কেন? আমাদের কথাটা পরিষ্কার। আমরা নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন করতে চাই। গণতন্ত্রে বিশ্বাস করলে ভোটে অংশগ্রহণ করতেই হবে।

বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে যাওয়ার ওপর সরকারের নিষেধাজ্ঞা দেয়াটা অমানবিক বলে আমরা মনে করি। সুচিকিৎসার প্রয়োজনে তিনি যাতে বিদেশে যেতে পারেন সে ব্যাপারে বিধি-নিষেধ প্রত্যাহার করা হোক-এটাই এথন আমাদের দাবি।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা