রাজনীতি

স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে হবে : নুর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, অনেক সমস্যার একটাই সমাধান। এই গুণ্ডাতন্ত্রের অবসান ঘটাতে হবে, এই স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ বিক্ষোভে নুর এ কথা বলেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃস্থানীয়মুখ ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নাগরিক ঐক্য ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

নুর বলেন, মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার বিষয়ে যদি আমরা কথা না বলি, আগামীকাল কেউ রক্ষা পাবো না। বাস্তবে তাই হচ্ছে। সুতরাং যারা কথা বলছে, আন্দোলন সংগ্রাম করছে, তাদের প্রত্যেকের পাশেই আমাদের দাঁড়াতে হবে।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিভাজনের রাজনীতি করে আসছি বলে এই অবৈধ স্বৈরাচাররা মসৃণভাবে ক্ষমতায় থাকছে। তাদের রামরাজত্ব কায়েম করে যাচ্ছে। যথেষ্ট হয়েছে। তাদের আর রামরাজত্ব কায়েম করতে দেয়া যাবে না।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা