জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। ছবি: সংগৃহিত
রাজনীতি

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। এটি এ দেশের মানুষের দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ, গৌরব ও বিজয়ের ধারাবাহিকতার প্রতীক।

নাহিদ ইসলাম বলেন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ের নানা রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে জনগণ স্বাধীনতা অর্জন করলেও প্রত্যাশিত ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের রাজনৈতিক ব্যর্থতা, দমন-পীড়ন ও গণতান্ত্রিক সংকটের কারণে জনগণের অনেক প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে। তার ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে দেশে ‘ফ্যাসিবাদী শাসনব্যবস্থা’ প্রতিষ্ঠিত হয় এবং এর বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে ওঠে।

নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দমন-পীড়নের ঘটনায় ছাত্র, শ্রমিক, শিক্ষক, আলেম-ওলামা, আইনজীবী, সাংবাদিক, নারী, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেন। চৌদ্দ শত শহীদ ও ত্রিশ হাজার আহতের আত্মত্যাগের মধ্য দিয়ে ৫ আগস্টের বিজয় অর্জিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ৫ আগস্টের পর শহীদদের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়ন হয়নি। রাজনৈতিক নেতৃত্বের অসহযোগিতা, সংস্কারবিরোধী অবস্থান, ক্ষমতার কেন্দ্রীকরণ এবং প্রশাসনিক দুর্বলতার কারণে দেশ আবার সংকটের মুখে পড়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জনমতের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সংস্কার বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের সব পর্যায়ে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করা এবং গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ ও শহীদ হৃদয় তরুয়াসহ সব শহীদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা