রাজনীতি

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

নিজস্ব প্রতিবেদক

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (৬ জুলাই) রাত প্রায় পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে আয়োজিত দলটির সমাবেশে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দলের নেতারা।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। আকস্মিক বিস্ফোরণের শব্দে সমাবেশস্থলে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত দাবি করেন, পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশকে লক্ষ্য করে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনার প্রতিবাদে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়ে ঘটনার বিচার ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান।

অন্যদিকে, সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর পেছনে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

তবে বিস্ফোরণের প্রকৃতি ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা