ছবি: সংগৃহীত
রাজনীতি

ক্ষমতার লোভে ঐক্য ভাঙলে হিতে বিপরীত হবে: নাহিদ ইসলাম

সান নিউজ অনলাইন 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা ও জাতীয় ঐক্যের বিপরীতে অবস্থান নেওয়া কোনো রাজনৈতিক শক্তির জন্য শুভ হবে না। তিনি বলেন, “ক্ষমতার লোভে যদি কেউ মনে করে এককভাবে সবকিছু করবে, ঐক্য ভেঙে দেবে বা জনগণের বিপরীতে দাঁড়াবে, তাহলে হিতে বিপরীত হবে। তারা সংসদ টিকিয়ে রাখতে পারবে না, সরকার টিকিয়ে রাখাও কঠিন হবে। জনগণের আস্থা তারা হারাবে।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে ‘সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে এনসিপির অবস্থান স্পষ্ট। “জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হয়, সেদিনই আমরা বলেছি, বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত না হলে এটি কেবল কাগজে স্বাক্ষর মাত্র। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর যেমন জনগণের সঙ্গে প্রতারণা হয়েছিল, তার পুনরাবৃত্তি আমরা হতে দেব না। সে কারণেই আমরা সনদে স্বাক্ষর করিনি।”

শাপলা প্রতীক না দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের ‘স্বেচ্ছাচারিতা’ বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “কোনো ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশন তার ইচ্ছা চাপিয়ে দিচ্ছে। এতে বোঝা যায়, কমিশন স্বাধীন নয়, অন্য কোনো শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে। কমিশনের এই আচরণে জনগণের মনে প্রশ্ন তৈরি হয়েছে, এমন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কি না।” তিনি যোগ করেন, “আমাদের প্রতীক নিয়ে আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা দেওয়া হলে আমরা যেকোনো প্রতীক গ্রহণে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি আইনি কোনো বাধা নেই। তবে যদি আমাদের নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে কোনো ষড়যন্ত্র থাকে, তাহলে রাজপথই হবে আমাদের শেষ আশ্রয়। যদিও আমরা চাই, গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে অগ্রসর হতে।”

জোট রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “আমরা এখনো কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। জুলাই সনদ আমাদের কাছে একটি মৌলিক বিষয়। যারা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে দাঁড়াবে, তাদের সঙ্গে আমরা সমঝোতা বিবেচনা করব। কিন্তু সংস্কারের বিপক্ষে যারা দাঁড়াবে, তাদের সঙ্গে জোটে যাওয়ার আগে শতবার ভাবতে হবে।”

আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, “ফেব্রুয়ারির যে টাইমলাইন ঘোষণা করা হয়েছে, আমরা চাই সেই সময়ের মধ্যেই নির্বাচন হোক। অনিশ্চয়তা যেন না বাড়ে, সে জন্য সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। পতিত ও ফ্যাসিবাদী শক্তিগুলো নানা ষড়যন্ত্র করছে, তাদের অপচেষ্টা রুখতে হবে।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা