ছবি: সান নিউজ
রাজনীতি

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

মাদারীপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে মাদারীপুর জেলা যুবদল। এ উপলক্ষে জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে গণপূর্ত অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদর থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ।

আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি বিএম আরিফুল ইসলাম দুলাল, পৌর যুবদলের আহ্বায়ক বাশার মাতুব্বর প্রমুখ।

অপরদিকে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাহমুদ-এর নেতৃত্বে অসহায় গরীবদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিতরণের পর রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।

এ সময় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে যুবদল প্রতিষ্ঠা করেন। তার আদর্শকে ধারণ করেই আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করার আহবান জানাই।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা