ছবি: সান নিউজ
রাজনীতি

গুপ্ত রাজনীতি বন্ধ করে,প্রকাশ্যে রাজনীতি করেন: ছাত্রদল নেতা সৌরভ  

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেছেন, ছাত্র রাজনীতি হবে শিক্ষা-শৃঙ্খলা, সহমর্মিতা-শিক্ষা বান্ধব। এবং জনকল্যাণমুখী। দেশের মানুষ অপরাজনীতি দেখতে চায় না। অশালীন কথাবার্তা দিয়ে সুস্থ ধারার রাজনীতি সম্ভব নয়।

বুধবার (৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর দক্ষিণ তেহমুনী এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনায় দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় ছাত্রদলের সৌরভ এ মন্তব্যে গুলো করেন।

শিবিরের রাজনীতিকে অপরাজনীতি আখ্যা দিয়ে ছাত্রদলের সৌরভ বলেন, গুপ্ত রাজনীতি বন্ধ করে (সুপ্ত) অর্থাৎ প্রকাশ্যে রাজনীতি করেন। অশালীন ও উস্কানি মূলক বক্তব্যে গুলো প্রত্যাহার করুন। অপরাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতি করেন। আমরা আপনাদেরকে সর্বত্র সহযোগিতা করবো।

একইসময় জেলা ছাত্রদলের সদস্য সচিব হাছিবুর রহমান অভি বলেন, ১৭ বছর আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রদল রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করেছে প্রকাশ্যে। গণঅভ্যুত্থানে আমাদের অংসখ্য নেতাকর্মী আহত,নিহত ও পঙ্গুত্ব হয়েছে। আমরা এখন দেখতেছি ৫আগস্টের পরে ছাত্র শিবিরসহ বিভিন্ন সংগঠন অপকর্ম করে বেড়াচ্ছে।

ছাত্রদলের আয়োজিত বিক্ষোভ মিছিল শহরে উত্তর তেহমুনী ট্রাফিক চত্বর এলাকা থেকে শুরু হয়ে চকবাজার প্রদক্ষিণ করে দক্ষিণ তেহমুনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা মধ্যে দিয়ে শেষ হয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা