ছবি: সংগৃহীত
রাজনীতি

তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু

সান নিউজ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিন নেতা ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রথমে দোয়েল চত্বর এলাকায় শেরে বাংলা একে ফজলুল হকসহ তিন নেতার কবরে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবরে যান তারা। সেখানে কবর জিয়ারত ও মোনাজাত শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কার্যক্রম শুরু করেন দলটির শীর্ষ নেতারা।

কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম দেশবাসীর প্রতি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিন নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, “আজ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। গণ-অভ্যুত্থানের পর এবং বিগত ১৬ বছর মানুষের ভোটাধিকার বঞ্চিত থাকার পর আমরা একটি নতুন নির্বাচন ও গণভোটের দিকে এগোচ্ছি। আজ থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো।”

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও তিন নেতার সমাধিকে নির্বাচনী প্রচারণার সূচনাস্থল হিসেবে বেছে নেওয়ার বিষয়ে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অগ্নিপাত শুরু হয়েছিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ—সব ঐতিহাসিক সংগ্রামের সঙ্গে এই এলাকা অঙ্গাঙ্গিভাবে জড়িত।”

কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঢাকা-৮ এলাকায় ‘মার্চ ফর জাস্টিস’ এবং গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। এর মধ্য দিয়েই এনসিপির নির্বাচনী প্রচারণা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা