ছবি: সংগৃহীত
রাজনীতি

পটুয়াখালী–৪ আসনে প্রার্থীদের দৌড়ঝাঁপ, জমে উঠেছে নির্বাচনী মাঠ

মো. শাওন, রাঙ্গাবালী (পটুয়াখালী)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৪ আসন (কলাপাড়া ও রাঙ্গাবালী) এলাকায় নির্বাচনী আমেজ দিন দিন বাড়ছে। মনোনয়নপত্র দাখিলের পর থেকেই প্রার্থীরা গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভায় ব্যস্ত সময় পার করছেন।

এই আসনে আলোচনায় রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী ড. জহির উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল কাইউম এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো. রবিউল হাসান।

বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, কলাপাড়া ও রাঙ্গাবালীর সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নদীভাঙন রোধকে তিনি অগ্রাধিকার দেবেন। তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা জানার চেষ্টা করছেন।

ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তাফিজুর রহমান জানান, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠাই তাঁর মূল লক্ষ্য। তিনি ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে সভা শুরু করেছেন।

খেলাফত মজলিশের প্রার্থী ড. জহির উদ্দিন আহমেদ বলেন, ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করতে চান তিনি।

জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল কাইউম জানান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং নদীভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগই তাঁর নির্বাচনী অঙ্গীকার।

গণঅধিকার পরিষদের প্রার্থী মো. রবিউল হাসান তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি বলেন, এই এলাকায় পরিবর্তন প্রয়োজন, আর নতুন নেতৃত্বের মাধ্যমেই সেই পরিবর্তন সম্ভব।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে উন্নয়ন, পর্যটন খাতের সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগব্যবস্থা উন্নয়ন ও নদীভাঙন রোধই প্রধান ইস্যু হয়ে উঠেছে।

নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হলে প্রচারণা আরও জোরদার হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা