ছবি: সান নিউজ
রাজনীতি

ভোটের মাঠে বিভক্ত বিএনপি, এতে আমাদের দল বড় জয় পাবে: মুফতি নুরানী

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানী বলেছেন, বিএনপির ভোট দুই ভাগে ভাগ হবে। বাকি ভোট আমাদের দিকেই যাবে। এতে আমাদের দল বড় জয় পাবে। তিনি ভোটের মাঠে শান্তিপূর্ণ ও স্বচ্ছ প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন। জোট সমীকরণ ও স্বতন্ত্র প্রার্থীর প্রভাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব দলের সমান সুযোগ থাকবে। জনগণকে ভোটে অংশ নিতে উৎসাহিত করছি।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম নতুন কিছু চায়। মেট্রোরেল, আধুনিক শহর, মাওয়াকে পর্যটন কেন্দ্র করা, হরগঙ্গা কলেজকে বিশ্ববিদ্যালয় করা, সর্বাধুনিক মেডিকেল কলেজ করা এবং সদর হাসপাতালকে আধুনিকায়ন করারও অঙ্গীকার করেন মুফতি নুর হোসাইন নুরানী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক আবু ইউসুফ, জামায়াতের জেলা সেক্রেটারি ও মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ফখরুদ্দিন রাজী, মুন্সীগঞ্জ-২ আসনের এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা