ছবি: সান নিউজ
রাজনীতি

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে হাজারও নেতাকর্মীর সঙ্গে শ্রদ্ধা জানিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন। এছাড়াও তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এবং সাবেক পাঁচ বারের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হাইয়ের ছোট ভাই।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাতে অবস্থিত সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর, শহর ও পাশ্ববর্তী গজারিয়া উপজেলার তার সমর্থক হাজারের অধিক নেতাকর্মীর সঙ্গে মহিউদ্দিন ঢাকায় রওনা দেন। পরে ১২টার দিকে তারা জিয়া উদ্যান সমাধিস্থলে পৌঁছান।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, আলহাজ্ব মো. মজিবুর রহমান, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সাইদুর রহমান ফকির, শাহাদাত হোসেন সরকার, মো. জসিমউদ্দিন, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সফিক, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মতিন, রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম জসিম, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মনা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবন, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম প্রমুখ।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা