ছবি: সংগৃহীত
রাজনীতি
ওয়ান ম্যান ওয়ান ভোটে অভ্যস্ত দেশ

পিআর ও ‘কওমি জননী’ উপাধি নিয়ে তীর ছুড়লেন ফখরুল

সান নিউজ অনলাইন 

দেশের মানুষ এখনো পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা ঠিকমতো বুঝে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “দেখবেন, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না।”

শনিবার দুপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, দেশে পরিবর্তন এসেছে। প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এর আগে করা সংস্কার কমিশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বিভিন্ন সংস্কারের প্রস্তাব দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত যে পিআর বা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির কথা বলা হয়েছে, তা মানুষ তো দূরের কথা—তিনি নিজেও কঠিন মনে করেন।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ বোঝে ‘ওয়ান ম্যান ওয়ান ভোট’। একজন দাঁড়াবে, তার মার্কা থাকবে, মানুষ সেটাই দেখে ভোট দেবে। এখন এটা পরিবর্তন করতে চাইলে গণভোট, চারটি প্রশ্ন—এসব মানুষ এখনো বুঝতেই পারছে না।”

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল সমানে চিৎকার করছে ‘পিয়ার দিতে হবে’, কিন্তু পরে তাদের সুর নরম হয়ে গেছে। এখন তারা নির্বাচনের জন্য দৌড়ঝাঁপে ব্যস্ত। মানুষের সঙ্গে প্রতারণা করে ভুল পথে চালিত করা ইসলামে কোথাও বলা নেই—বলেও মন্তব্য করেন তিনি।

পূর্ববর্তী বক্তার বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে—এমন বক্তব্য কোথাও ইসলামে নেই। রাজনৈতিক ফায়দার জন্য ধর্ম ব্যবহার করা কখনোই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে অনেক রাজনৈতিক দল টিকে থাকার সুযোগ পেয়েছে। কিন্তু গত ১০ বছরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ভূমিকা রাখেনি এসব শক্তি। বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্রলীগ সেজে থাকার অভিযোগও রয়েছে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজারকে হত্যা করা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ জনকে গুম করা হয়েছে। তিনি বলেন, এসব অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।

মানুষ হওয়াই ইসলামের শিক্ষা উল্লেখ করে তিনি বলেন, “এত মুসলমানের দেশে এত অন্যায়, পাপ, দুর্নীতি কেন—তা আমি বুঝি না। মসজিদ তৈরির আগ্রহ যতটা, ভালো মন তৈরি করার আগ্রহ ততটা কেন নেই?”

ফখরুল বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে সব ধর্ম-বর্ণের মানুষ তাদের অধিকার ফিরে পায়। কিন্তু গত ১৫-১৬ বছরে ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার ও ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। এমনকি খুতবাও কাগজে লিখে পাঠানো হতো।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কিছু আলেম-উলামাকে সেই সরকারের সঙ্গে মিটিং করে ‘কওমি জননী’ উপাধি দিতে দেখা যায়—যা অত্যন্ত বেদনাদায়ক।

ফখরুল বলেন, দীর্ঘ দেড় দশকে সরকারের দলীয়করণের কারণে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানেও দলীয় লোক বসানো হয়েছে—যারা মুখে ইসলাম বললেও কাজে বিশ্বাস করে না।

তিনি প্রশ্ন তোলেন, বায়তুল মুকাররমের খতিব রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেন পালিয়ে যেতে হয়—এটি কোন দেশের চিত্র?

সবশেষে তিনি দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা