ছবি: সংগৃহীত
রাজনীতি

মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য আটক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপের ভাতিজা জাহিদুল ইসলাম শিশির বেপারী (২৭) কে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

শনিবার রাতে কালকিনি ও ডাসার থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তার হওয়া শিশির বেপারীর বাড়ি কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের ১নং ওয়ার্ডে। তিনি স্থানীয় ভাসাই বেপারী ও হেলেনা বেগমের ছেলে। পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বহুদিন ধরে মামলাটির তদন্তে শিশিরকে সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছিল। পরবর্তী সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশিরকে আদালতে সোপর্দ করার ব্যবস্থা নেয়া হবে।

আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী জানায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলা গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং যদি কেউ দোষী প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা