ছবি: সংগৃহীত
রাজনীতি

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি, ভাগ্য পরিবর্তন হয়েছে শুধু যারা নষ্ট রাজনীতি লালন করেছে তাদের।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উলিপুর শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আশরাফ আলী আকন বলেন, ভোট চুরি দিয়ে বাংলাদেশের রাজনীতির সূচনা। এরপর শুরু হয় সম্পদ লুটপাট। বাপ চোরের খনি আবিষ্কার করেছিলেন, আর মেয়ে হাসিনা ডাকাতের খনি আবিষ্কার করেছেন। জনগণের টাকা, কৃষক- শ্রমিকের ঘাম ঝরানো অর্থ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। ৫৩ বছরে যাদের কারণে দেশে জঞ্জালের সৃষ্টি হয়েছে, সেই জঞ্জাল কেটে আমরা একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।

এসময় বক্তারা বলেন, ইসলামী রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে এ দেশের জনগণের জান–মালের নিরাপত্তা ও চিকিৎসাসহ সকল ধরনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলো কখনো চুরি ও ডাকাতির সঙ্গে সম্পৃক্ত ছিল না এবং থাকবেও না। সকল নেতা–কর্মীদের কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক ইসলামী রাজনৈতিক দলের পক্ষে কাজ করার ও ভোট দেওয়ার আহ্বানও জানান বক্তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের দক্ষিণ থানা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি মুফতি মাওলানা আব্দুল্লাহ আল–মামুনের সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর শাখার সভাপতি মাওলানা মো. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কুড়িগ্রাম–৩ সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ মো. শাহাজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুল কাদের, ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতি মোজাম্মেল হক আইমানি, শিক্ষা–সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা শেখ নুর মোহাম্মদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর শাখার ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট মোহাম্মদ কামাল কবির (লিটন)।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা