ছবি: সংগৃহীত
রাজনীতি

লকডাউনের আজাহার দিনে বিএনপি, রাতে আ. লীগ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন সফল করতে ট্রাকে আগুন দেওয়া শিবচরের আজাহারকে নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে।

গত ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন সফল করতে চিনি বোঝাই ট্রাকে আগুন দেওয়া এবং ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে শিবচরের আজাহার হাওলাদারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার ভিত্তিতে শনিবার (১৫ নভেম্বর) রাতে র‌্যাব–পুলিশের যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজাহার হাওলাদার (৪০) কুতুবপুর ইউনিয়নের শামসুদ্দিন মৌলভীর কান্দি গ্রামের মোহাম্মদ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে তিনি ছিলেন সক্রিয় আওয়ামী লীগ কর্মী। সাবেক এমপি লিটন চৌধুরীর সভা-সমাবেশসহ নির্বাচনি প্রচারণায় নিয়মিত অংশ নিতেন। রাজনৈতিক পরিস্থিতি পাল্টানোর পর তিনি যোগ দেন বিএনপির রাজনীতিতে। মাদারীপুর-১ আসনের স্থগিত প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লার বিভিন্ন সমাবেশে তাকে দেখা যায়।

শুক্রবার বিকেলের শিবচরের নির্বাচনি সমাবেশেও সামনের সারিতে ছিলেন তিনি। এ সংক্রান্ত একাধিক ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, তিনি বিভিন্ন অনুষ্ঠানে লিটন চৌধুরীর সঙ্গে। আবার কিছু ছবিতে দেখা গেছে তিনি লিটন চৌধুরীর জন্য নৌকা মার্কায় ভোট প্রচারণা করছেন। একই ব্যক্তি বিএনপি নেতা কামাল জামান মোল্লার সমাবেশে মিছিল করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর শরীয়তপুরের নাওডুবা এলাকায় পদ্মা সেতুর টোলপ্লাজার কাছে চিনি বোঝাই একটি ট্রাকে আগুন ধরানো এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি—এই দুই ঘটনায় তথ্যপ্রযুক্তি বিশ্লেষণে তার সম্পৃক্ততা পাওয়ার পর সন্ত্রাস দমন আইনে মামলা হয়।

এ বিষয়ে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মীর মনির হোসেন জানান, লকডাউনে নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে আজাহার হাওলাদারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণসহ গোয়েন্দা তথ্য যাচাইয়ের পর তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে প্রতিক্রিয়া জানিয়েছেন মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন। তিনি জানান, এই লোক গত ১৫ বছর আওয়ামী লীগ করেছে, লিটন চৌধুরীর জন্য ভোট চেয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পরপরই বিএনপিতে যোগ দেয়। কামাল জামান মোল্লার সব প্রোগ্রামে নিয়মিত আসত। শুক্রবার বিকেলেও সমাবেশে ছিল। সেই রাতেই তাকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়দের মতে, শিবচরে অনেকেই দিনে বিএনপি, রাতে আওয়ামী লীগ। আজাহারের গ্রেপ্তারের পর কথাটি নতুন করে আলোচনায় উঠে এসেছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা