ছবি: সংগৃহীত
রাজনীতি

আওয়ামী লীগ এখন ‘মরা হাতি’, যে ইচ্ছা লাথি দিতে পারে: হাসনাত

সান নিউজ অনলাইন 

আওয়ামী লীগকে ‘মরা হাতি’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দলটি এখন অতীতের অধ্যায় হয়ে গেছে, যার ওপর যে কেউ আঘাত হানতে পারে। তিনি বলেন, “আওয়ামী লীগ এখন ডেড চ্যাপ্টার। এটা এখন মরা হাতি, এটাকে এখন যে ইচ্ছা, সে লাথি দিতে পারে। এটা আর ফিরে আসবে না।”

২৮ অক্টোবর (মঙ্গলবার) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ‘ইকোনমিক রিফর্ম সামিট’-এর দ্বিতীয় দিনের আলোচনায় তিনি এসব কথা বলেন। নাগরিক কোয়ালিশন, ব্রেইন, ভয়েস রিফর্ম, ইনোভিশন ও ফিনটেক সোসাইটি যৌথভাবে এ সামিটের আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, “ইতিহাসকে যেন আর ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়। আওয়ামী লীগ এখন ইতিহাসের ডেড চ্যাপ্টার। তবে আমাদের ঐক্য বজায় রাখতে হবে, না হলে আবার ঝামেলা হবে। কারণ আওয়ামী লীগ একটা ধর্মের মতো দল, তারা বিভিন্ন নামে ফিরে আসতে পারে।”

তিনি সতর্ক করে বলেন, “আমরা যদি আবার ভেতরে ভেতরে বিভক্ত হয়ে যাই, তাহলে বিপদ আসবে। আওয়ামী লীগের ধর্মই হলো পুনর্জন্ম নেওয়া। তাদের কেবলা আছে, বিশ্বাস আছে, তারা সবসময় ফিরে আসার চেষ্টা করবে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।”

জুলাইয়ের আন্দোলনকে ঐতিহাসিক অধ্যায় হিসেবে উল্লেখ করে হাসনাত বলেন, “আমাদের জুলাইয়ের সংগ্রামকে লিখে রাখতে হবে। যাতে ইতিহাস বিকৃত করা না যায়। প্রত্যেকে যেন নিজের দেখা ইতিহাস লিপিবদ্ধ করে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে, কোনটা সত্য, কোনটা মিথ্যা।”

ইতিহাস বিকৃতির প্রবণতা নিয়ে তিনি বলেন, “আমাদের ট্র্যাজেডি হলো, যে সরকার ক্ষমতায় থাকে, সে ইতিহাসে নিজের অবদানটা বড় করে তুলে ধরে। আমরা চাই, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস যেন পাল্টে না যায়। ইতিহাস নির্ভুল থাকা জরুরি।”

আমলাতন্ত্রের জড়তা নিয়ে সমালোচনা করে এনসিপি নেতা বলেন, “ব্যুরোক্রেসিকে গতিশীল করতে হবে। তারা যদি নড়াচড়া না করে, তাহলে যে ক্ষোভ জমছে, তাতে বিস্ফোরণ হবেই। আমলাতন্ত্র সংস্কার না করলে যে-ই ক্ষমতায় আসুক, টিকতে পারবে না।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা