ছবি: সংগৃহীত
রাজনীতি

হতাশ হয়ে এনসিপি নেতার পদত্যাগ

সান নিউজ অনলাইন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক মো. ফিরোজ আলমগীর দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে নিজের অসন্তোষের কথা প্রকাশ করে পদত্যাগ করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। তার পদত্যাগপত্রটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে দলের সিদ্ধান্ত, বিভিন্ন কার্যক্রম ও অবস্থান বিপ্লবের আদর্শের সাথে সাংঘর্ষিক বলে মনে করছি। এছাড়াও চিহ্নিত আওয়ামী নেতা-কর্মীদের দলে নেওয়ার বিষয়ে আপনারা যে নীতি পোষণ করছেন বা সাপোর্ট করছেন সেটি আমার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের বিপরীত। যা আমাকে হতাশ করেছে। আশা করেছিলাম একটি বিপ্লব পরবর্তী সময়ে এনসিপি একটি নতুন ধারার রাজনীতি নিয়ে আসবে। কিন্তু বর্তমান সময়ে এনসিপি গতানুগতিক রাজনৈতিক নীতি গ্রহণ করেছে। যা আমাকে মর্মাহত করেছে। আশা করবো এনসিপি বিগত আন্দোলনে শহীদ পরিবারগুলোর, আহতদের কথা বুঝতে চেষ্টা করবে। বর্তমানে এনসিপির কর্মকান্ডের সাথে আর সংযুক্ত থাকতে পারছিনা এবং এনসিপির সকল কার্যক্রম থেকে পদত্যাগ করছি।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা