ছবি : সংগৃহীত
রাজনীতি

বিগত ১৭ বছর বিএনপি ফুটপাত-বাজার-বাসস্ট্যান্ড দখলের জন্য আন্দোলন করেনি

সান নিউজ অনলাইন 

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, গত ১৭ বছর বিএনপি ফুটপাত, বাজার বা বাসস্ট্যান্ড দখলের জন্য নয়, বরং দেশের মুক্তির আন্দোলন করে এসেছে।

রোববার (১২ অক্টোবর) রাজধানীর গোপীবাগে বিএনপির শ্রমিক দলের এক সাংগঠনিক সভায় তিনি বলেন, “আমরা লড়াই করেছি মুক্তির জন্য,” এবং দলীয় নীতির বিপরীতে অবস্থান নেওয়ায় ৫ আগস্টের পর কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী লীগকে তিনি ‘সন্ত্রাসী সংগঠন’ বলে আখ্যায়িত করেন এবং অভিযোগ করেন শেখ হাসিনার শাসনে মানুষ তৃতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছিল।

তার ভাষায়, আওয়ামী লীগ সংগঠিতভাবে গণহত্যা চালিয়েছে, মরদেহ পুড়িয়েছে, আর এই অপরাধের জন্য শেখ হাসিনার শাস্তি ও ফাঁসি চান তিনি।

ইশরাক আরও অভিযোগ করেন, গত ১৭ বছর বাংলাদেশ স্বাধীন দেশ ছিল না; বরং ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল, যেখানে দিল্লি থেকে নিয়ন্ত্রিত হতো দেশের নির্বাচন ও জনগণের ভাগ্য।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা