জাতীয়

আদালতের দরজায় ইতিহাস: শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় যুক্তিতর্ক শুরু

সান নিউজ অনলাইন 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১এ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। মামলায় মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে অন্যতম ছিলেন শহীদ আবু সাঈদের পিতা, 'জুলাই আন্দোলন' নেতা নাহিদ ইসলাম ও সাংবাদিক মাহমুদুর রহমান।

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি পরিচালনা করছেন। এ মামলায় গ্রেফতার হয়ে পরে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে আছেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

গত ১০ জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এ মামলার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে গুম-খুন এবং ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা